somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলো মেলো জীবন আমার

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় দিয়ে যখন তুমি চলে যাবে
আমার ভূল গুলো সব সব স্মরিবে!
আমার কাজের কথা স্মরন করে
দুচোখ জুড়ে বান ডাকিবে!

আমায় কথায় যখন তুমি
রেগে গিয়ে আমার মারো
হয়তো হাতে না হয় মুখ দিয়ে
তখন তুমি আমার স্মরিবে!

আমার বোকামী গুলো হাসাবে তোমায়
কাঁদবো আমি চুপিসারে
ভাঙ্গবে যখন হৃদয়ের বাঁধ
মাটিতে লুটিয়ে পড়বে তুমি!

আমার কথা আমার কাজে
যখন তুমি বুক চাপড়াবে
থাকবো না আমি এই ভূবনে
থাকবে শুধু অল্প স্মৃতি!

সেই স্মৃতিতে মরিচা ধরে
পড়ে রবে কালের গর্তে
হঠাৎ করে জাগবো আমি
তোমার মনের ছোট্ট ঘরে!

হঠাৎ করেই আমার স্মৃতি
তোমাকে কাঁদাবে ডুকরে ডুকরে
পেতে চাবে আমার সুহবত
পাবে না তো এই জনমে!

পরজনমের আশায় থেকে
লাভ কি বলো তুমি আমায়
পাপের সকল ধকল গুলি
ভুগাবে আমায় পর জনমে!

তুমি আমায় রাখতে চাইতে
সরল সঠিক পথের দিকে
পাইলো না সেই পথ যে
ধুলিস্মাৎ হলো ইহকালে!

কি জানি কি হয় আমার তবে
কাজ গুলো সব এলোমেলো
তুমার বক্ষের সকল চাওয়া
পুরন করতে পারলাম না তো!

তুমি যেদিন আমার হলে
সেই দিনে তে কত স্বপ্ন
বছর বিশেক পরেও তো
সত্য হল না সে স্বপ্ন!

স্বপ্ন বিভোর কাতর তুমি
নগ্ন পায়ে দুর্বা ঘাসে
হাটছো তুমি আনমনে
আমায় স্মরে দু ফুটো জল
ফেলছো তুমি নয়ন জুড়ে
কি হলো হে তোমার জীবনে
আমি এসে সব এলোমেলো
করে দিলাম তুমার স্বপ্ন!

ক্ষমা করো তুমি আমায়
আমার বুকের মানিক গুলো
দেখে রেখো জনম জনম
জীবন চলার সকল কষ্টে
তোমার সাথী না হলাম
এই অথর্বের কারনে তুমি
তোমার জীবন দুঃখময়!

জানি তুমি করবে না ক্ষমা
এই জনমে বা পরজনমে
তোমার ক্ষমার যোগ্য নই
এই অবলা পরুষ আমি!

সিজোপিনের যন্ত্র জ্বালায়
পারকিনিল আর ভ্যালেক্স
শরির জ্বলে অদ্যপন্ত্য
বুকের ভেতর আগুন জ্বলে
শরীরের নীচে চামড়ায় আগুন
এই অপরাগতায় মরি আমি
ক্ষমা করো দু জনমে!

তোমার ক্ষমার যোগ্য আমি নই
কি ভূল করেছিনু দুহাজার বারোতে
নিয়তি আমায় এমন করে
ডুলহাজরায় নিয়ে গেলে
তবুও মনের কথা গুলো
সব হয়ে যায় এলোমেলে
বক্ষ মাঝে অনেক স্বপ্ন
কিছু তো হলো না বাস্তবে
না পাওয়ার সব আশা নিয়ে
চলে যাব পরপারে!

কঠিন মনোরোগের কবলে
আমি ছিলাম তোমার জীবনে
প্রস্থান যবে হবে আমার
না স্মরিলে কি আর হবে!

জানি তুমি অন্যের হবে
আমার চলে যাওয়ার পরে
আমাকে মাফ করবে নাতো
সেটা আমি ভালো জানি!

এই জীবনের কঠিন গাড়ি
আমি তো নই পাকা ড্রাইভার
তুমিই ছিলে গাড়ি এবং
তুমি ছিলে সঠিক ড্রাইভার!

মাঝে মাঝে জীবন আমার
থমকে দাঁড়ায় কোন বাকে
এই থমকে যাওয়া তোমার পছন্দ নয়
কি করবো আমি বুঝি না!

আমার এমন জীবন কেন
স্রষ্ট্রা জানে আমি জানিনা
তোমার জীবনে এসে আমি
কি কষ্ট দিলাম তোমায়
সেটা আমি বুঝতে পারি না!

জীবন গল্প হয় না তো শেষ
এভাবেই আমি হবো নিঃশেষ
শুধু তোমার ছক মেলে না
তার জন্য তো দায়ী আমিই!

ক্ষমা করো বা নাই করো
এটাই ছিল আমার জীবন
যখন আমি চলে যাব
শুধু এক ফোটা অশ্রু ফেলো
আমার কবরে দাড়িয়ে
আমার স্মৃতি মুছে ফেলো!

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×