আজকাল অনেকেই ফটোগ্রাফির সাথে যুক্ত হচ্ছে বিশেষ করে তরুনরা,কিন্তু দুঃখের বিষয় এদের অনেকেরই ফটোগ্রাফি সম্পর্কে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই,নেই নূন্যতম ধারনা,বড় বড় লেন্স কিনে সাটারে ক্লিক করে কিছু ছঁবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তে পেজ খুলে নাম দিচ্ছে "অমুক ফটোগ্রাফি" আপনি যদি তার পেজে যান তাহলে দেখতে পাবেন সুন্দরী ললনাদের বিভিন্ন পোজের ছঁবি।নিজেকে সে ফটোগ্রাফার হিসাবে পরিচয় দিচ্ছে।গত ২০ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হয়ে গেল "BPS-FujiFilm ১২তম জাতীয় আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী"
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আ আ ম স আরেফিন সিদ্দিকী,বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মাদ মুজিবুর রহমান, সেক্রেটারী কে এম জাহাঙ্গীর আলম সহ অনেকেই,অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১৪ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট,সার্টিফিকেট ও নগত অর্থ বিতরন করা হয়,বিজয়ীদের প্রত্যেকেই ফটোগ্রাফি শিখে তারপর এই সেক্টরে নেমেছেন।তাই তাদেরকে বলছি যারা, মাইয়া মাইনষির ছঁবি তুইলা নিজেরে ফটোগ্রাফার দাবি করেন তারা অন্তত ফটোগ্রাফিটা শিখে তারপর নিজেকে ফটোগ্রাফার দাবি কইরেন।আপনি হয়ত ট্রেন্ড হিসাবে ডিএসএলআর আর মাইয়া বেছে নিছেন,ফটোগ্রাফির নামে চালাইয়া দিতেছেন,এতে বাইরের বিশ্ব আমাদের কে কি চোখে দেখবে তা ভেবে দেখেন,আপনার খায়েশ ২দিনেই মিটে যাব মাগার যারা সত্যিকারের ফটোগ্রফার,যাদের কাছে ফটোগ্রাফি নেশা ও পেশা তাদের ক্ষতি কইরেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




