somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজায় রান্নার অনুষ্ঠান একটি মেজাজ বিগড়ানো জিনিষ

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোজা নামের এই ধর্মীয় রীতি কিছু লোকের কাছে এখন ব্যবসা...

বিশেষ করে টেলিভিশন চ্যানেল গুলা তে শুরু কিছু "মহিলা হস্তীর" রান্না বিষয়ক অনুষ্ঠান...

তাও রান্নার ধরন কি পৃথিবীর ২০০ টা দেশের মনোরম লোকেশনের সামনে গিয়ে হাড়ি-পাতিল চুলা বসাইয়া শুরু হয় হনুলুলু প্রপার্টিজ এর সৌজন্য রান্না বিষয়ক অনুষ্ঠান..

উক্ত অনুষ্ঠানে প্রবাসি কোন গৃহ বধুকে নিয়ে আসে রান্না করাইতে তারপর শুরু হয় কথোপকথন...তার কিছু নমুনা দিচ্ছি

"সুপ্রিয় দর্শক শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস রমজান,তাই আপনাদের সামনে আমি ব্যাকা ফেরদৌসি নিয়ে এসেছি রোজার ইফতার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিদেশে ইফতার,আজ আমরা এসেছি ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে ,ঐযে আমার পিছনে লোহা দিয়ে বানানো যে খাম্বা দেখতেছেন ঐটাই আইফেল টাওয়ার..আজ আমাদের অতিথী হয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশি রিতা ভাবি...ভাবি কেমন আছেন?

ভাবিঃ জ্বি ভাবি ভাল আছি ,আপনি?

ব্যাকা ফেরদৌসিঃ

জ্বি ভাবি আমিও ভালই আছি,দেখতেইতো পারছেন শরীরটা বানিয়েছি মাশাআল্লাহ্,তা ভাবি আজ আপনি কি রান্না করে দর্শকদের উপহার দিবেন?
ভাবি: আজ আমি পায়েরান রান্না করে দেখাবো..

ব্যাকা ফেরদৌসিঃ পায়েরান ,বাহ্ বেশ সুন্দর নাম তো! শুনেই জিভে জল চলে এসেছে...তাহলে শুরু করেন...
ভাবিঃ প্রথমে যা লাগবে..(অতিথীকে থামিয়ে নিজেই বলা শুরু করবেন ব্যাকা ফেরদৌসি)

ব্যাকা ফেরদৌসিঃ

জ্বি ভাবি আপনি বলেছিলেন প্রথমে আমরা দর্শকদের কি কি উপকরন লাগবে তা জানিয়ে দেই

উপকরনঃ১)একবাটি পায়েস
২)এক চিমটি জাফরান
৩)একটি বাটি ও কয়েকটি চামচ
তো শুরু করেন ভাবি...

ভাবিঃ হ্যা প্রথমে একবাটি পায়েস কড়াইয়ের...
(অতিথীকে থামিয়ে আবার নিজেই বলা শুরু করবেন ব্যাকা ফেরদৌসি)

ব্যাকা ফেরদৌসিঃ

আপনি তো বলেছিলেন একবাটি পায়েস কড়াইতে ঢালতে হবে,,এই যে আমি ঢেলে দিচ্ছি...আপনি চুলাটা জালিয়ে দিন...অতঃপর রান্নার আসনে অতিথীকে সিন্দাবাদের ডুবারের মত ঢুশ মেরে নিজেই চালকে আসনে ব্যাকা ফেরদৌসি..
হ্যা এইবার জালটা কমিয়ে দিন..ভাবি আপনি বলেছিলেন পাঁচ মিনিট পড়ে এক চিমটি জাফরান দিতে..এই যে আমি দিয়ে দিচ্ছি...এরপর পাঁচমিনিট জ্বাল দিয়ে কাচের বাটিতে পায়রান(পায়েস+জাফরান) ঢেলে পরিবেশন করুন...ব্যাস হয়ে গেল সুস্বাদু পায়রান দর্শক বন্ধুরা আপনারা বাসায় বসে পায়রান চেষ্টা করবেন.."

বিঃদ্রঃ এটি একটি কাল্পনিক অনুষ্ঠানের স্ট্যাটাস,বাস্তবে কেউ এর সত্যতা পেয়ে গেলে তা নিতান্তই কাকতালিয় যাহার জন্য চাতক দায়ি থাকিবেনা....

সুপারিশমালাঃ

এত হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশী লোকেশনে রান্নার অনুষ্ঠান না করে ঐটাকাটা কোন এতিমখানায় দিয়ে দেন অথবা অভুক্তদের ডেকে এনে এক বেলা খাইয়ে দেন অনেক বেশি সওয়াব পাবেন...আজাইরা অনুষ্ঠান বন্ধ করেন...
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×