নিচের ছবি দুটার ব্যবধান মাত্র ৪ মাস, কিন্তু .....
অত্যন্ত লজ্জার সাথে জানাচ্ছি যে, ছবি গুলো আমার গ্রামের। আমি আমাদের মহান মুক্তিযু্দ্ধ দেখিনি, কিন্তু দেখেছি কিছু লোকের অক্লান্ত পরিশ্রম, যারা দিনের পর দিন চাঁদা তুলে শহীদ মিনারটি করেছেন। তাঁরা এটি উৎসর্গ করেছেন বৃটিশ বিরোধী আন্দোলন ও আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আমাদের গ্রামের বীর সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে। উনারা এই মহৎ কাজ করে নিজেরা অনেকটা দায় মুক্ত। কিন্তু আমরা ...?
আমাদের কাজ কি শুধু নিময় মাফিক জাতীয় দিবস গুলোতে তাঁদের স্মরন করা? এর পর সেই ছবির মতোই......
২৬ মার্চ শহীদ মিনারে দাঁড়িয়ে সমানে বলে গেছি, যুদ্ধ অপরাধীর বিচার চাই, নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে চাই...কিন্তু ৪ মাস পরের এই ছবির মাধ্যমে শহীদ ক্যাপ্টন করিম, শহীদ শওকত আলী চৌধুরী কাঞ্চন, শহীদ অমল দে এবং শহীদ এজাহার মিঞা আমাদের বলে..
"যুদ্ধাপরাধীদের বিচার করতে তোমরা প্রস্তুত না, কারন তোমরা তো আমাদের সঠিক সম্মানও দিতে জানো না"
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।