somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পের নাম নেই

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"
অনেকদিন পর, আজ পুরো দুই প্যাকেট গোল্ডলিফ
সিগারেট শেষ করলাম।
শেষ কবে দুই প্যাকেট সিগারেট শেষ করেছিলাম ঠিক মনে
নাই।
ধুমপান করার অভ্যাসটা ক্লাস নাইন থেকেই।
তবে প্রতিদিন তিনটার বেশি খাই না।
তবে টেনশনে থাকলে কখন যে প্যাকেট শেষ হয়ে যায় বুঝতেই পারি না।
আজ অনেক টেনশনে আছি।
আজ মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে।
হুম, আমি আমার গার্লফ্রেন্ড অবন্তির কথা বলছি।
ছোটোখাটো গড়নের মেয়েটির মধ্যে কি যে মাধুর্য বলে বুঝাতে পারব না।
অবন্তি, আমার এক বর্ষ নিচে পড়ে। আমি ওর জন্য কিছুই করতে পারলাম না।
পারবোই বা কিভাবে একজন অনার্স তৃতীয় বর্ষে পড়া বেকার ছেলের পক্ষে কি
ই বা করার থাকে!
মেয়েটিকে অনেক বুঝিয়েছিলাম আমার সাথে সম্পর্ক করলে তোমাকে শুধুই কষ্ট পেতে হবে।আমি তোমার জন্য কিছুই করতে পারব না।
সে শুনলো না আমার কথা।
পাগল মেয়েটি বলে কি, "আবির তুমি যদি আমাকে না ভালবাসা, তাহলে আমি আত্মহত্যা করব !
কি আর করা পাগলের কথাই রাজি হলাম।
এইগুলো ভাবছি আর সিগারেট টানছি।
হঠাৎ অবন্তির কল,
হ্যাঁলো, কাঁদো কাঁদো কন্ঠ অবন্তি বলল,:"আবির তুমি কিছু একটা করো। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারব না "
:কি করতে বলছো তুমি? একটাই পথ আছে পালিয়ে যাওয়া,আর তুমি সেটা তো জানো পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
:কেন সম্ভব না? চলো আমরা পালিয়ে গিয়ে কোথাও ঘর বাধি।
:পাগল হয়েছো তুমি? তুমি একটু বুঝার চেষ্টা করো।
:না, আমি বুঝতে চাই না। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে কেউ আমাকে বিয়ে করতে পারবে না। দরকার হলে আমি আত্মহত্যা করব,বলে ফোন টা কেটে দিলো অবন্তি।
উফফ, মেয়েটির জিদ কমলো না। ও যেকোন খারাপ কিছু করে ফেলতে পারে ওকে আমি ভাল করেই চিনি।ফোনটাও অফ করে ফেলেছে ,, বার বার ফোনে ট্রাই করছি আর ঘামছি।
হঠাৎ ই ফোন কলের শব্দে ঘুম ভাঙলো।শরীরটা ঘেমে গেছে। ওহ! এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম ! উফফ বাবা! হাঁফ ছেড়ে বাঁচলাম।
অবন্তির কল !!
মেয়েটির জন্য একটুও শান্তিতে ঘুমানো যায় না।
:আবির তোমাকে একটা কথা বলতে চাই।
:হুম, বল ,তোমার কথাই তো আমি শুনতে চাই
:তুমি আর আমার সাথে যোগাযোগ করবা না !
:মানে??
: আমার ফ্যামিলি, আমার বিয়ে ঠিক করেছে।
:কি!!! আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে?
:কি করব বলো? আমি তো ফ্যামিলির উপর কথা বলতে পারি না।তাছাড়া ছেলেটা তোমার মতো বেকার না।তোমাকে ভালবেসে কি পেয়েছি আমি?
:এমন কথা বলছ কেন? রিলেশন করোর আগে এগুলো ভাব নি কেন ?
:তখন আবেগের মধ্যে ছিলাম ।
:ওহ, বিয়ের কথা শুনে আবেগ পালিয়ে গেছে?
:দেখো তুমি যদি আমাকে ভালবেসে থাকো, তাহলে প্লিজ, আর কোনো সমস্যা করো না।
:নিজের সুখের কথাই চিন্তা করলে? আচ্ছা আমি তোমার সমস্যা করব না ।
:আচ্ছা রাখি, সাফিন ফোন বিজি পেলে রাগ করবে। ভাল থেকো।
:একট কথা ….. !
কথাটা বলার আগেই ফোনটা কেটে দিলো।
আর আমি ওকে ফোনে ট্রাই করতে শুরু করলাম, কিন্তু ওপাশ থেকে একটাই কথা, "নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে !!
১০-২০-৩০-৬০-১২০ মিনিট চলে যায় সেই একই কথা।
অবন্তি! যে আমার জন্য মরে যেতে চাইছিলো সে ই সাফিনের সাথে কথা বলছে।
"সাফিন" তার হবু স্বামী!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×