somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহার নাম কি সাংবাদিকতা ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক দম্পতি গোলাম মোস্তফা সরওয়ার ও মেহেরুন নাহার রুনি নির্মমভাবে খুন হওয়ার পর থেকেই জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়াগুলোর প্রতি বিশেষভাবে নজর দিচ্ছি।
আশা করেছিলাম এবিষয়ে অন্তত সংবাদপত্রগুলো সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবে। কিন্তু দায়িত্বশীল আচরণ তো দূরের কথা, বেশীরভাগ পত্রিকাগুলোর কার্যক্রম রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। অবস্থাদৃষ্টে এমন মনে হয়েছে, একেক পত্রিকা ৮০০/১৪০০ শব্দের গল্প লিখে জাতীয় গল্প প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তারা এতটাই সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন যে, তাদের গল্প আষাঢ়ে গল্পকেও হার মানাচ্ছে।
মূল কথায় আসি, সাংবাদিক দম্পতি নিহত হওয়ার পর পরই পত্রিকাগুলো সংবাদের উৎসে বিভিন্ন সূত্র উল্লেখ করেছেন। তারা সূত্র ধরেই সাংবাদিক দম্পতিকে নানা নামে আখ্যায়িত করছেন। তারা খুনের ঘটনায় সবচেয়ে বেশী দায়ী করছেন রুনীকে। এক্ষেত্রে তারা বিভিন্ন অজুহাত দাড় করিয়েছেন। তারা লিখছেন রুনীর পরকীয়া, অনৈতিক সম্পর্ক সহ আরো অনেক বাজে উপমা।
পত্রিকাগুলোর সংবাদ পড়ে এমন মনে হয়েছে যে, খুনের ঘটনায় রুনীই দায়ী, খুনীরা নয়।
আমার প্রশ্ন হলো, যে ঘটনাটি এখনো পুলিশের তদন্তাধীন এবং পুলিশ, র‌্যাব ও সিআইডি এটাকে সর্বোচ্চ গুরুত্বের সহিত পর্যবেক্ষণ করছে, সেখানে এঘটনার ভিকটিমদেরকে নানা নামে আখ্যায়িত করা কি সাংবাদিকতার পর্যায়ে পড়ে ?
নাম প্রকাশে অনিচ্ছুক দিয়ে একজন ব্যাক্তির কুরুচিপূর্ণ মতামত প্রকাশ করাকে কি অনুসন্ধানী সাংবাদিকতা বলে ?
বেশীরভাগ পত্রিকা পড়ে আমার মনে হয়েছে, তাদের পরিবেশিত সংবাদগুলো তদন্তের কাজে বাঁধা হয়ে দাড়াতে পারে। এমনকি খুনীরাও এটাকে কাজে লাগিয়ে পাড় পেয়ে যেতে পারে।
এখন আসি নাগরিক সাংবাদিকতায়। সাংবাদিক দম্পতি হত্যাকান্ডের পর পরই ব্লগ গুলোতে নানা লেখা এসেছে, আসছে। এসব ব্লগ গুলোর অধিকাংশ পোস্ট সাগর-রুনীকে নিয়ে হলেও লেখা এতটাই কুরুচিপূর্ণ যে তা আঠোরো প্লাসে পৌছেছে। অতএব সহজেই অনুমেয় এসব ব্লগগুলোতে মডারেশনের দিকটাকে গুরুত্ব দেয়া হচ্ছে একেবারেই কম। যা খুবই দু:খজনক।

পরিশেষে বলতে চাই, যারা সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী তারা অতীতেও এমনটি করেছে, এখন কেন করবেনা ? তবে একথা সত্য, এর পরিণতি মন্দের দিকেই ধাবিত হয়েছে। তাই সাংবাদিক ভাইয়া-আপুদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আসুন মিথ্যার বেসাতি ছেড়ে সত্য উদঘাটনে নিয়োজিত হই। এতে সংবাদপত্রের প্রতি মানুষের বিশ্বাস বাড়বে এবং আস্থা রাখবে সাংবাদিকের প্রতি।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

ফাউ টাকার গল্প

লিখেছেন এস আই জয়, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৫

সময় ২০১৪ সাল...

ভার্সিটিতে আজ ক্লাস শেষে আমি, মেহনাজ, তামিম আর শাওন গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ কোত্থেকে শেতু এসে হাজির। এসেই ডিরেক্ট ঘোষণা! আজ নাকি সে আমাদের সবাইকে স্টার... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×