somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের দায় মেটাবার শেষ ঐতিহাসিক সুযোগ...

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি হইতে অবসর লইবার সময় আসিয়াছে, আমাদের অরাজনৈতিক রাজনীতিবিদদের। যে ঠাডা পড়া গরম এর মাঝে চাপা বাজি শুনলে আর ভালা থাকন যায় না। এখন সবার উচিৎ সব পলিটিক্স ছাইড়া ১ বছরের জন্য নিজেরে ঘরে লক করে দিয়ে পড়াশুনা শুরু করা। বাঙ্গালী দুই লাইন শুনেই এর উপর মতামত দিয়ে দেয়, আমি এটা জানি আমাদের কমিউনিস্ট দের মাঝে ২-১ জনের বেশি নাই যারা ক্যপিটেলের মূল রচনা পুরোটা পড়েছে। শিব দাশের ভোম্বল দাশেরা তার ব্যখ্যা গুলো পড়েছে। কন্টেম্পরারি দর্শন কেউ খুলে দেখেছে কি না তা ও প্রশ্ন, ন্যশের গেম থিওরি কে পুজিবাদী বলে ৮০% বাম ই এটাকে এরিয়ে গেছে, ধরে রেখেছে সাবেকী রাষ্ট্রীয় উৎপাদন ও বন্টন ব্যবস্থার অসাড় নীতি। ক্লাস স্ট্রাগল নিয়ে তারা কথা বলছে কিছু, পরিবর্তিত ক্লাস গুলোর ডেফিনেশন ডিরাইভেশন তারা দিতে পারে নাই। এখনো এই ২০১৩ সালে কৃষক শ্রমিক কে আলাদা রেখে, মধ্যবিত্তকে আলাদা রেখে, জাস্ট শুধু শ্রমিক অথবা শুধু কৃষক কে নিয়ে অলীক সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছে কিছু মানুষ। আমি এদের ভূল বলবো না। কারণ হাজারো স্বপ্নবাজ তরুনের স্বপ্ন লুকিয়ে আছে এই সংগ্রামের পেছনে। কিন্তু নষ্ট নেতৃত্বের কারনে, হারিয়ে যাচ্ছে সেই স্বপ্ন, স্বপ্ন বিক্রি হয়ে যাচ্ছে নিজেদের চোখের সামনেই। প্রায় শ্রেণিহীন সমাজের স্বপ্ন মিশে যাচ্ছে গাজার ধোয়ার সাথে। পুজিবাদ এগিয়ে যাচ্ছে তার চূড়ান্ত উন্মেষের যুগ ছেড়ে আরো দূরে।

সমাজতান্ত্রিকদের এটা বোঝার মতো ম্যচুরিটি আসা উচিৎ, পুজিবাদ এখন আগের থেকে অনেক স্বয়ংসম্পূর্ণ। অনেক পরিপক্ক। পুজিবাদীদের হাতে এখন সে সকল অস্ত্র আছে , যে সকল অস্ত্র দিয়ে খুব সহজেই সমাজতান্ত্রিক বিশ্বের স্বপ্ন কে গুড়িয়ে দেয়া যায়। কমিউনিস্টদের হাতে এখন এমন কিছুই নেই যা দিয়ে পুজিবাদের বিরুদ্দে লড়াই করা যায়। যদি ধরেও নেই আছে, তবে পুজিবাদিরা আমাদের অস্ত্র ওই দারিদ্রকে আরো ভালো ভাবে ব্যবহার করতে জানে। তারা এখন সব উৎপাদন করে, এবং মানুষ কে সেই পন্য গ্রহনে বাধ্য করার ক্ষমতাও তাদের আছে। তাদের সামরিক শক্তি আছে। মাফিয়া আছে, টাকা আছে, আমাদের হাতে তাত্বিক ছাড়া আর কি আছে। সমাজতন্ত্রের জারজ স্বন্তান চীন আর রুগ্ন শিশু কিউবা ছাড়া সবাই এই ব্যপার টা বুঝে গেছে। ৮০'র দশকের মতো এখনো আমাদের আবার নয়া পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। আর এবারেই শেষ লড়াই, এবার যদি টিকে যাই, আমরা, কমিউনিস্টরা, তা হলে আরো ৫০ বছর টিকে থাকবো, নয়তো এইবার ই শেষ হয়ে যাবো।

এখন শুধু কৃষক শ্রমিক নিয়েই পড়ে থাকলে হবে না। মার্ক্সবাদ যে শ্রেনীটাকে নিয়ে আলোচনা করে না, সেই মধ্যবিত্তদের নিয়ে কাজ করতে হবে। পেশাজীবি-ছাত্র ঐক্যের প্রয়োজনীয়তা এখন খুব বেশী করে দেখা দিয়েছে। সে সাথে বিশ্ব ব্যঙ্কের উপর নির্ভরশীলতা কমানো, এবং তাদের তারানো। সে তুলনা মূলক দূর্বল দেশ গুলোর যৌথ অর্থনৈতিক জোট গড়ে তোলা বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে। ছাত্র-পেশাজীবি সমন্বয়ে রাষ্ট্রীয় মিলিশিয়া বাহিনী গঠন ও শক্তিশালী করার সময় এসেছে। আর সাথে সাথেই এগিয়ে যেতে হবে নয়া মার্কিন-ইউরোপীয় আন্তঃমহাদেশীয় শোষননীতির বিরুদ্ধে এ্যশিয়া, ল্যাতিন আমেরিকা আর আফ্রিকার যৌথ রাজনৈতিক ঐক্য। কারণ ইউরোপের সব থাকলেও এই তিন মহাদেশ ছাড়া তারা অচল। তাই এ সকল জায়গায় কখনো স্থিতিশীলতা আসুক তা তারা চাইবে না। সেই সাথে পরবর্তিত পরিস্থিতিকে নিয়ে নতুন করে ভাবতে ভাবতে হবে। কমিউনিস্টদের মনে রাখতে হবে পাপ মোচনের এটাই শেষ ও ঐতিহাসিক সুযোগ...।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×