সত্য মিথ্যার মিশেলে গড়া এ পৃথিবীর
অসীম শুন্যতার মিছিলে, শুন্যতাকে ঢাকতে,
কেবল শূন্যই এ গিয়ে যাচ্ছে সম্মুখ সমরে।
কেবল একটা একের আশায় সয়ে যাচ্ছি,
আর আকঁড়ে ধরছি, শুন্যতা হতে অসীম শুন্যতাকে।
আপেক্ষিকতার মিছিলে, যখন চলমান শুন্য এক হয়ে ওঠে,
আবার স্বপ্ন ভংগ করে আমার অথবা আমাদের সকলের
ক্রমশ নেশার ঘোরে আরো নেশার্ত হতে ছুটে যাই শুন্যতেই।
কখনো ঘোরে কেটে যায়, অবুও অপেক্ষার ভোর আর আসে না।
নেশার্ত পান্ডুর নিয়ে নেফারদিতির ম্লান চোখ স্বরণে এনে একদিন,
সবই মিশে যায় শুন্যতে , হয়তো শুন্যের আড়ালে শুন্যস্থান ঘোচাতে।
কেবল একটা একের আশায় সব সব সব কিছু সয়ে যাচ্ছি,
আর ক্রমশ আকঁড়ে ধরছি, শুন্যতা হতে অসীম শুন্যতাকে,
তথাপি, নির্জলা বেগুনী অন্ধকারকে, অথবা ক্রুর অন্ধত্বকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


