somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং অশরীরি...

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে ছেলেটি মারা গেলো, তার ছবিতে মালা দিয়ে কাঁদছে তার প্রেমিকা, বন্ধু, পার্ট টাইম প্রেমিকারা। ছেলেটির মা বাবা ব্যাস্ত মানুষ, তারা মিডিয়ার সামনে পানি ফেলেছেন, এর পরে চলে গেছেন নিজ নিজ কাজে, ছেলে মরে গেছে তার পরেও বাবা - মা সমাজ সেবা বন্ধ করেন নি, এটা তো পত্রিকার হট নিউজ, প্রথম পাতাতেই ছোট করে আসবে। ছেলেটি মারা গেছে বাস্তবে তাকে খুন করা হয়েছে, একটু সুখের আশায় সে মারা গেছে।

বড় বড় লোকেরা আসছেন, জ্ঞানী লোকের ছেলে বলে কথা, এর উপর ছেলেটির বাবার মন্ত্রী পাড়ায় সামান্য যোগ আছে। ছেলেটি গান গাইতো, তার জানেন ছেলেটা গায়ক। কি গাইতো অনেকেই জানেন না, শোনা যায় ব্যান্ড করতো, ব্যান্ড পার্টি টাইপের কিছু হবে হয়তো, তাঁরা পুরানা যুগের মানুষ ব্যান্ড মিউজিক, রক অথবা পাশ্চাত্য ধারা তারা বুঝেন না।

ছেলেটি মারা গেছে এখন গাড়ী আসবে তার লাশ হিম ঘরে নিয়ে যাবার জন্য ছেলেটির ভাই এখনো জার্মানি থেকে ফেরে নি। ফিরে এলে তাকে কবরস্থ করা হবে। ছেলেটি ব্লগ লিখতো, তাকে অনেকেই নাস্তিক ভাবে। কিন্তু ছেলেটি অন্য ভাবে চিন্তা করতো বা চিন্তা করতে ভালোবাসতো। ছেলেটি পড়তে ভালোবাসতো সে পড়তো, সে জানতো সব কিছুই ঠুনকো, তার ভেতরেই একটা অবাস্তব জগৎ গড়ে উঠেছিলো। সে সেখানেই বাস করতো।

আজ আকাশে চাঁদ নেই, ছেলেটি ঘুমুচ্ছে শুণ্য তাপমাত্রার কিছু নিচে পানির ত্রৈধ বিন্দুরও সামান্য নিচে। হাত পা গুলো কাঠ হয়ে গেছে...।

অন্য একটি জগতে ছেলেটির ঘুম ভাংলো, আজ খুব হালকা লাগছে ওর। রাতে হঠাৎ সে হারিয়ে ফেলেছিলো নিজেকে, একটা অপার্থিব আলো যেনো শুষে নিয়েছিলো তাকে এর পর আর কিছুই মনে নেই। হঠাৎ ছেলেটি দেখলো সে একটা করিডোরে শুয়ে আছে, সম্পুর্ণ নগ্ন ভাবে পড়ে আছে সে। দূরে একটা আলোর রেখা, ছেলেটি এগিয়ে যায় সেই আলোর দিকে...।

কয়েকজন মানুষ চোখের পানি ফেলছে, একটা ছেলে কবরে চলে যাচ্ছে,একটা মানুষের গল্পের ইতি হতে যাচ্ছে। সবাই কাঁদছে হয়তো এর মাঝে দু একটা কান্না সত্য, বাকী গুলো হাওয়াই মিঠাই। ছেলেটি দেখছে, সে মারা গেছে। কিন্তু তার কোন অনুশোচনা নেই, সে সব গুলো মানুষের নগ্ন শরির গুলোকে দেখছে, সবাই তার মতোই নগ্ন, ছেলেটি হেটে গেলো তার বাড়িতে, তার ছবিতে ফুল দেয়া বাবা মদ খাচ্ছেন, মা পাশের রুমে সিরিয়াল দেখছেন, ছেলেটি তার সর্ব শক্তি দিয়ে চেষ্টা করলো ছবিটাকে ফেলে দিতে...।

কাঁচ ভাঙ্গার ঝন ঝন শব্দ, বাবা মাতাল হয়েই বলে উঠলেন কে কে, কে ওখানে, ছেলেটি বলে উঠলো, আমি...
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×