somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Great Castration

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহান নপূংসকরণ


রেনেসাঁ মানে পুনর্জাগরন। আর এই পুনর্জাগরন ছিলো মুলতঃ ধর্মীয় গোঁড়ামির বিরূদ্ধে। সবাই জেগে উঠলেও রোমের ভ্যাটিকান প্রশাসন তখনো জেগে উঠতে নারাজ। খ্রীষ্টধর্মের দোহাই দিয়ে ক্যাথলিক চার্চ সমানে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সাধারন নারী, পুরুষ থেকে শুরু করে শিশু, বৃদ্ধ, জ্ঞানের আলোয় আলোকিত শ্রেনী, কেউ বাদ যায় নি। চার্চ যাকে তাদের ধর্মান্ধ সাথের্র বিপরীতে দেখেছে, তাকেই সমুলে নির্মমভাবে নির্মূল করেছে। শুধু তাই নয় প্রয়োজনে ধ্বংস করেছে অমুল্য সব শিল্প। ধ্বংস করেছে বিভিন্ন ধরনের আর্ট, ভাস্কর্য, স্থাপত্যকলা, কি নয়? সবই ইতিহাস, ভাবতে গেলে আজও গা শিউরে উঠে।

রেনেসাঁর আমলের সেইসব লোমহর্ষক ট্র্যাজেডিগুলোর একটি হচ্ছে এই ঘটনা। হাস্যকর, তবে দুঃখজনক। এবং সত্যি।

ইউরোপ সভ্যতার মহাদেশ। শিল্পকলার স্থান। নানান ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা ইউরোপ জুড়ে। হাজার বছর আগেও ভাস্কর্য শিল্পীরা তাঁদের মেধার সবটুকু ঢেলে দিতেন তাঁদের প্রতিটি শিল্প কর্মে। তাঁরা যদি কোনো একটা প্রানীর মুর্তি বানাতেন, নিখুঁত ভাবে সেটা করতেন। নারী, পুরুষ, শিশু যত কিছুর ভাস্কর্যই হোক না কেন, জীবন্ত একটা ভাব আনার চেষ্টা সব আর্টিস্টদের (বা স্কাল্পটিস্ট) মধ্যে ছিলো। ক্যাথলিক খ্রীষ্টানদের পবিত্র নগরী ভ্যাটিকান। পবিত্র নগরী হিসেবে আজও বর্তমান, ঈশ্বরের নগরী। সেখানে এখনো যে সব শিল্পকর্ম রয়েছে, পৃথিবীর সবকটি মিউজিয়াম একসাথে বিক্রি করলে হয়তো তার শতভাগে এক ভাগ মুল্যও হবে না।মুল্যবান যাবতীয় আর্টওয়ার্কসের সাথে রয়েছে প্রচুর ভাস্কর্য, তবে পুরুষ ভাস্কর্যগুলোর চেহারা একটু অন্যরকম। সেখানে একটু মডিফিকেশন আছে।

যদিও তখন রেনেসাঁ। মানে পুনর্জাগরণ, অন্ধকার থেকে বেরিয়ে আলোয় আসার হুজুগ। পজিটিভ হুজুগ। তথাপি, ১৮৫৭ সালে, তৎকালীন পোপ, নবম পীয়্যুস (Pope Pius IX) সিদ্ধান্ত নিলেন ভ্যাটিকানের প্রত্যেকটা পুরুষ মুর্তির (যেগুলো উলঙ্গ) পুরুষাঙ্গ ভেঙ্গে গুঁড়িয়ে দিতে হবে কারন এগুলোর যথাযথ প্রদর্শন ভ্যাটিকানের ধর্মপ্রান, ঈশ্বরভীরু মানুষদের মাঝে যখন-তখন যৌনলিপ্সা বা কাম জাগিয়ে তুলতে পারে। অতএব, তিনি নিজ হাতে হাঁতুড়ি বাটালি নিয়ে গোটা ভ্যাটিকানের প্রত্যেকটি পুরুষ মুর্তির পুরুষাঙ্গ কেটে, ভেঙ্গে আলাদা করে ফেললেন। মাইকেল এ্যাঞ্জেলো, ব্রামান্‌তে এবং বার্‌নিনি’র মত আর্টিস্টদের গড়া মুর্তির পুরুষাঙ্গ ভেংগে আলাদা করে সেই ভাঙ্গা স্থান মেরামত করলেন ডুমুরের পাতা দিয়ে। প্রত্যেকটা মুর্তির ভাঙ্গা সেই বিশেষ স্থান এখন ডুমুরের পাতার প্লাস্টার দিয়ে ঢাকা। এভাবে ভ্যাটিকানের শত শত পুরুষ মুর্তিকে খাসী করানো হয়েছে। ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায় এই গণ-নপূংসকরন। তবে জীবিত কারো নয়, পুরুষ মুর্তিগুলোর।

ভ্যাটিকানে বেড়াতে আসা ট্যুরিস্টদের যারা এই ইতিহাস জানেন তারা শত শত পাথরের পেনিস একসাথ করলে সেই পাহাড় বা টিলাটা কত উঁচু হত? কোথায়ইবা গেলো ওগুলো? এসব প্রশ্নের জবাব খোঁজেন।

আসলেই তো? কোথায় গেলো নুনুগুলো?
:)
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিলেন , সেটা কি ভাল?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মে, ২০২৬ রাত ৯:৩৭


ঈদ-উল-আজহার এই আনন্দের সময়ে যখন দেশের মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এবং ছুটির আমেজ উপভোগ করছেন, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন ক্যাবিনেট’ শব্দটিকে কেন্দ্র করে নতুন নাটক শুরু হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

×