somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে যাচ্ছে দিন...

২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব অবষন্ন শরীর। ক্লান্ত আর পরিশ্রান্ত। তবে ঘন্টা খানেক শাওয়ারের সংগীত শুনে মনটা ফুরফুরে এখন। ফুরফুরে অলস মেছো বাঘ। উদম হয়ে গোসল করার বদ-স্বভাবটা কবে যাবে জানিনা, তবে এতে বিবাগী উল্লাস আর নিজেকে উৎসর্গ করার আত্মতৃপ্তি আছে। কাল গভীর রাতে ভাবলাম ব্লগিং করি, করা হয়ে উঠেনি। উইন্ডোজটা কেনযে খোলেনি তখন বুঝতে পারিনি, নিজের পিসি বলে কথা, প্রবলেম সপ্তাহের কোনো এক সময়ে ঠিকঠাক করি। গোসলটা সেরে খালি-গা নিয়ে পিসি অন করেই দেখি সবকিছু ঠিক ঠাক মত চলছে। অর্নবের 'রুপালি রৌদ' কে বাজিয়ে নিচে নেমে এলাম। অনেকদিন পর, অ-নে-ক দিন পর, দাদার লাইব্রেরীতে ঢু মারতে ইচ্ছে হলো। হালকা ময়লার আস্তর জমে আছে সেলফে, বইগুলোতে। শংকরের 'ছেলেবেলা' পড়তে ইচ্ছে করলো কিন্তু শেষে ওটার ধারে কাছেও গেলাম না। তসলিমা'র 'নিমন্ত্রণ'টা তুলে নিলাম। হাসি ফুটলো বাঁকা হয়ে। রেখে দিলাম জায়গা মত। জুলভার্নের এলাকায় এসে দেখলাম সবই পড়া। সমরেশ পড়তে ইচ্ছে হলো হঠাৎই। উত্তরাধিকারটা নিয়েও নিলাম না। সাতকাহনটা অনেক বার পড়বো পড়বো করেও পড়া হয়নি। আজ নিলাম, রুমে এসে সটাং শুয়ে পড়লাম। এবার হবে ম্যারাথোন বই পড়ার প্রতিযোগীতা। রাত ২টায় ১২৪ পৃষ্ঠা পর্যন্ত এগিয়ে আবিস্কার করলাম আমার ভ্রু কুঁচকে আছে। মেজাজটা হয়ে আছে খিটখিটে। গল্পের বই পড়তে বসলে আমি বেশ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। গল্পের বই শুধু না, চটি থেকে পত্রিকা যা-ই পড়িনা কেন নাক-মুখ-মন ডুবিয়ে পড়ি। এসময় কেউ আমার পাশে বোম্বিং করলেও আমার কান অবদি সেটা পৌঁছাবে না।

সাতকাহন পড়ার আগ্রহ কমে গেছে, তাই এটাকে মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়াই শ্রেয়। সাতকাহনের মূল বিষয়বস্তু কি? একটা মেয়ে, যে কিনা ভবিষ্যতের কোনো এক চোরা পথে গিয়ে আধূনিকা নারী হবে! যে কিনা দুনিয়াদারি সম্পর্কে সব্বোজ্ঞানী হবে! যে কিনা সমাজের একটা ছেলে যা যা করে থাকে তা-ই করার চেষ্টা করে! লাইনে দাঁড়িয়ে টিকিট সে সমানাধিকার প্রতিষ্ঠিত করবে! লেখকের গন্তব্য কি? অন্তত এটা জানার জন্য হলেও আমাকে সাতকাহন পড়তে হবে। হাঁ আমি জানি আমার ভ্রু কুঁচকে যাবে, আমি জানি আমার পক্ষে এ বই নূন্যতম ১৫ দিনেও শেষ করার সম্ভব না, তারপরও আমি এ বই পড়বো।

বন্ধুরা যখন ঈদের মার্কেটিং শেষে পুরান ঢাকায় ইফতারী করার অভিলাস নিয়ে যাত্রা শুরু করেছে তখন আমি নীলক্ষেতে ৫ মিনিটের বিরতি নিয়ে একটা বই কিনেছিলাম। ঈদ মার্কেটিং! বইয়ের নামটা তেমন চমকপ্রদ না। তবে বিষয়বস্তু আর উপস্থাপনটাকে বলবো আমি, ব্রিলিয়ান্ট। হাঁ 'দা ভিঞ্চি কোডের' কথা বলছি। দারুন তৃপ্তি নিয়ে পড়েছি, কিন্তু শেষ করে বুঝলাম লেখক বেটায় সমঝোতা করে ফেলেছে। তিনি মোটেও তার সততা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। একে আমি খাটো করবো না, কারণ পাঠকদের আঁটকে রাখার দারুন কৌশল আর চমকপ্রদ বিষয়বস্তু এতে বন্দি আছে, কিন্তু আমার কেন জানি এ বই এখন ভালো লাগছে না। এ আমি দ্বিতীয়বার পড়বো না মোটেও।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×