জল দেবতার পূঁজায়
মাটির সঙ্গমে
ভালবাসার বীজ বুনি
অতঃপর অজস্র রজনি আর দুঃস্বপ্নের সহবাসে
ঘামে শ্রমে ভালোবেসে
আঁধারে বিলীন হতে হতে
মাটির বিবর্ণতায় হৃদয় নিঙড়ানো জল সেঁচে
ফলাই একগুচ্ছ রিক্ত ফসল।
তৃষ্ণার পূজারী আমি
মাটির পূজায় মাটির কাছাকাছি
কখনওবা জল, চৈত্রের খরা, বায়ূ অথবা ঝড়
সবারই ভিক্ষা মাগি সোনার ফসলের লাগি।
এবং অতপর, শান বাঁধানো শয্যায়
বিলেতি পারফিউম শরীরে গন্ধ শূঁকে শূঁকে
আমার সে ধান খায় লুটেরায়।
বাংলার কৃষান
বুঝি না কর্পোরেট ভালোবাসার বোতলভর্তি ঘ্রাণ..
অথচ আমি তার যোগান দাতা।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


