(“জাতীয় কবিতা উৎসব ২০০৬, জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা”
রুপের লেনদেন অথবা ভালবাসার বিরুদ্ধে নয়।
অতএব রুপের ‘রুপা চক্রবর্ত্তী’ শেষ বিকেলের হলদে আভায় আমাদের সমূহ সম্ভবনা ছিল।
উৎসর্গঃ কবি, নাট্যকার দুলাল জুবাইদ ও কবি সমুদ্র গুপ্ত’কে)
তুমি চাইলেই তোমাকে পুরোটা গিলে ফেলতাম
তোমার বাহু গড়িয়ে যা পরছিলো
লাভা অথবা তরল জোছনা
চেঁটে নিতাম নির্ঘাত
চোখের গহিনে জলোৎছ্বাস
ঢেউয়ের টানে সুতীব্র লবনাক্ত তরলতায় যেতাম
তুমি বুঝে নিতে বিন্দু বিন্দু পরিশ্রম
যৌবনা বুক, উদ্বেল নিতম্বের ছন্দে
ছড়ানো আরও গহিনের আমন্ত্রন
কথা ছিল না কোন
দিতেই হবে নিতেই হবে
এমন জাগতিকতাও নয়
তৃষ্ণার চোঁখে দেখেছি
তরল ভেবে চুঁষেছি
তোমার লাল টিঁপে সুর্যাস্ত দেখছি এখনও
না হাতে হাত
নয় কোন প্রতিঞ্জা
শুধু, শর্ত ও ভ্যাটমুক্ত অবাধ দান
কারুময় অধরে ঠোঁট ছোয়ানো যেত চরমভাবে
তুমি চাইলেই হতো
তুমি চাইলেই আমি সুন্দর হয়ে উঠতাম
তুমি চাইলেই তোমাকে একবার সম্পূর্ণ দেখতে পেতাম
তুমি চাইলেই
আমার বিকেলগুলো সিঁদুররাঙা হতো
তুমি চাইলেই
লবনাক্তের গভীরতা মাপতে তোমাতে ডুব দেয়া যেত
তুমি চাইলেই
রাতদুপুরে আমাদের ঘিরে রঙধনু ছড়াতো
তুমি চাইলেই হতো....
লিংকঃ
http://www.prothom-aloblog.com/posts/18/101584

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


