মশক শিকারে রক্তটোপ।
যন্ত্রমন্ত্রযুক্তিমুক্তিজট
ইতিহাস বিতিহাসের ভাদ্রমাস
নীতিভীতি কিংবা ভীতিনীতি
রীতি যেখানে ভীমরতি
পতিতার চে’ বেহায়া দ্রব্যমূল্য
লোকালবাসে ঝুলে ঝুলে উপসনালয়
প্রভুর রক্তচুক্ষ, পূজা পার্বন
মাসান্তে মাসোহারার ময়না তদন্ত
প্রতি মহুর্তে একবার করে লাশ হয়ে ফেরা
ঘরে বিরতিহীন বিবিটিভি
বাড়িওয়ালার নির্লিপ্ত ভাষন
মুদির সামনে পিঁপড়াগোনা পারাপার
কবিতার খাতার মত ক্ষয়ে যাওয়া যাপন।
অতঃপর দেয়াল মুখ ফেরাবে
খুলবে অনাদায়ী খাতা
রক্তখেকোরা জানবে
নর্দমার মশাকে আদরে মুখে বসানোর কাহন....
তারপর..........মুক্তির উল্লাস...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


