somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বদ্ধ উন্মাদের কাহিনী শুনেনে...."ভারতে ‘অবৈধভাবে’ অভিবাসী হওয়া বাংলাদেশিদের সংখ্যার অনুপাতে বাংলাদেশের ভূমি দখল কর"

১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে ‘অবৈধভাবে’ অভিবাসী হওয়া বাংলাদেশিদের সংখ্যার অনুপাতে বাংলাদেশের ভূমি দখল করার প্রস্তাব তুলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছেন ভারতের সাবেক মন্ত্রী ও জনতা পার্টির সভাপতি অধ্যাপক সুব্রামনিয়াম স্বামী

গত ১৬ জুলাই ভারতীয় ডেইলি নিউজ এবং এনালাইসিসে (ডিএনএ) প্রকাশিত ‘হাউ টু ওয়াইপআউট ইসলামিক টেরর’ শিরোনামে এক নিবন্ধে সুব্রামনিয়ামের ওই প্রস্তাব রাখেন।

সুব্রামনিয়াম তার নিবন্ধে লিখেছিলেন, ভারতে একটি সাচ্চা হিন্দু দল গঠন করতে হবে এবং মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিতে হবে; কারণ তাদের পূর্ব পুরুষ হিন্দু ছিলেন এটি তারা স্বীকার করে না।X((X((X((X((

উত্তর প্রদেশের কাশির জ্ঞানপায়স মসজিদ একটি মন্দিরের ওপর নির্মিত দাবি করে ওই অঞ্চলের ৩ শতাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ারও দাবি তোলেন ১৯৯০-৯১ সময়ে ভারতের বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ।X((X((X((

বাংলাদেশের সিলেট থেকে খুলনা পর্যন্ত এলাকা দখলে নিয়ে সেখানে বাংলাদেশি অভিবাসীদের ‘পুনর্বাসনের’ ব্যবস্থা করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দখলে নিতে বলেন কাশ্মিরের পাকিস্তানশাসিত অংশও।

অর্থনীতির অধ্যাপক সুব্রামনিয়াম আরো প্রস্তাব তোলেন, হিন্দু ধর্ম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারবে না- এমন একটি বিধি জারি করতে হবে ভারতে।:D:D:D

“প্রধানমন্ত্রী এ মুহূর্তে মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে মনে করলেও আমি মনে করি, ইসলামী সন্ত্রাসবাদ ভারতের অস্তিত্বের জন্য আরো বড় হুমকি। এখন যারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও ইউপিএ চেয়ারম্যান আছেন- তারা না থাকলে মাওবাদীদের এক মাসের মধ্যে নির্মূল করা সম্ভব”, লিখেছেন সুব্রামনিয়াম স্বামী।

হার্ভার্ডের ৪৫০ জন ছাত্র-ছাত্রী সুব্রামনিয়ামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড্রিউ জি ফোস্টকে একটি স্মারকলিপি দেয়। ‘দ্য হার্ভার্ড ক্রাইমসিন’ পত্রিকায় সুব্রামনিয়ামের প্রস্তাবের সমালোচনা করে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। তার ভূমিকা তদন্ত করে দেখারও আহবান জানায় ‘সিভিল লিবার্টিজ গ্র“প ফাউন্ডেশন ফর ইন্ডিভিজ্যুয়াল রাইটস ইন এডুকেশন’ নামক একটি সংগঠন।

সুব্রামনিয়ামে নিবন্ধের সমালোচনা করে হার্ভার্ডের তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক ডায়না এ ইক বলেন, “একটি পুরো ধর্মীয় গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যায়িত করে এবং তাদের পবিত্র স্থানে সহিংসতার ডাক দিয়ে স্বামী স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছেন।”

“যারা সংখ্যালঘু স¤প্রদায়কে নিয়ে বিষোদ্গার করে তাদেরকে হার্ভার্ড থেকে দূরে রাখা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব”, যোগ করেন তিনি।

হার্ভার্ড থেকে বহি®কৃত হওয়ার খবরে ড. সুব্রামনিয়াম গত বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, “একজন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা হরণ করা খুবই সাংঘাতিক নীতি।”



৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×