somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণধর্ষণ

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর মান্দায় এক তরুণীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করায় বানিয়াচঙ উপজেলার শেখের মহল্লার ৩ কিশোরকে ৭ দিনের কারাদণ্ড ও ৭ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মান্দায় তরুণীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণ : নওগাঁর মান্দায় এক তরুণীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিত ওই নারী গত শনিবার সেখান থেকে পালিয়ে থানায় এসে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছেন। উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষিতা জানান, মোবাইল ফোনের মাধ্যমে সুবাস চন্দ্র কিংকর ওরফে কিনু নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ঘটে। কিনু বিয়ের প্রলোভন দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দেলুয়াবাড়ি বাজারে ডেকে নেয়। পরে ওই রাতেই তাকে ভারশোঁ মধ্যপাড়া গ্রামে মোস্তফার বাড়িতে নিয়ে রাখা হয়। ওই বাড়িতে কিনু তাকে একাধিকবার ধর্ষণ করে।
শুক্রবার রাতে ভিকটিমকে গ্রামের আলমগীর হোসেনের নির্জন বাড়িতে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক ইউপি সদস্য হারেজ আলী, আলমগীর হোসেনসহ আরও কয়েকজন মিলে তাকে একাধিকবার ধর্ষণ করে।
ভিমটিম শনিবার ভোররাতে সেখান থেকে পালিয়ে মোস্তফার বাড়িতে আশ্রয় নেয়। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে শনিবার রাতে কিনু, হারেজ মেম্বার, আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল নওগাঁ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
হবিগঞ্জে ইভটিজিং করায় ৩ জনের জেল-জরিমানা : হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করায় বানিয়াচঙ উপজেলার শেখের মহল্লার ৩ কিশোরকে ৭ দিনের কারাদণ্ড ও ৭ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে এই দণ্ডাদেশ দেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেলা রহমত উল্লাহ।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রাবড়বাড়ি গ্রামের মইনুল হক সম্প্রতি বানিয়াচঙ উপজেলা সদরে বিয়ে করেন। শনিবার যাত্রাবড়বাড়ি গ্রামে তার নিজের বাড়িতে আয়োজন করা হয় বৌভাত অনুষ্ঠানের। বানিয়াচঙ থেকে কনের পরিবারের লোকজনও বৌভাতে আসেন। এদিকে বিকালের দিকে হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বাড়িতে যাওয়ার পথে যাত্রাবড়বাড়ি বাজারে এলে কনের বাড়ি থেকে বৌভাত অনুষ্ঠানে আসা নাহিদ, রাহাত ও সাকির নামে ৩ কিশোর মোবাইল ফোনে মেয়েটির ছবি তোলার চেষ্টা করে এবং মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। এ পরিস্থিতিতে মেয়েটি ভয় পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই কিশোররা মেয়েটির হাতে ধরে টানা হেঁচড়া করে এবং হাতে মারাত্মক আঘাত করে। এ সময় মেয়েটি চিত্কার শুরু করে। চিত্কার শুনে লোকজন এগিয়ে এলে কিশোররা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ৩ কিশোরকে আটক করে হবিগঞ্জ সদর থানায় খবর দেয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেলা রহমত উল্লাহ ও এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেলা রহমত উল্লাহ মেয়েটির ওপর নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে গিয়ে তার জবানবন্দি নেন। পরে রাত ৮টার দিকে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ৩ কিশোরকে ৭ দিন করে কারাদণ্ড ও নাহিদকে ৫ হাজার, রাহাত এবং সাকিরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। রাতেই তাদের জেলহাজতে পাঠানো হয়।
কেশবপুরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ : যশোরের কেশবপুরের পাত্রপাড়া গ্রামে এক দিনমজুরের মেয়ে শিশু যৌন নিপীড়নের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি কেশবপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, পাত্রপাড়া গ্রামের দিনমজুর হাবিবুর রহমান মোড়লের শিশু মেয়ে ২৮ জুন রাত সাড়ে আটটার দিকে পার্শ্ববর্তী শিকারপুর গ্রামের মজুব্বর মোড়লের ছেলে রানা মোড়ল একাকী পেয়ে ঘরের ভেতর তাকে যৌন নিপীড়ন চালায়। আক্রান্তের চিত্কারে তার মা এগিয়ে এলে লম্পট রানা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রানা মেয়েটির বাবা হাবিবুর রহমানকে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ। গতকাল জুন বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন নির্যাতিতার বাবা। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তার দফতরে যোগাযোগ করা হলে জানা যায়, অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।
কৈ যে যাই
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×