somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতি

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সার্কাসে বিভিন্ন প্রাণির কসরত দেখানো হয় দর্শকদের।সার্কাস পরিচালক একদিন এক হাতি নিয়ে আসলেন সাথে ছয়জন অন্ধ, যারা এই শহরে জন্মান্ধ নামে পরিচিত।

সার্কাস পরিচালক প্রথম অন্ধের হাত ধরে তাকে হাতির শুঁড় কেমন তা অনুভব করতে সাহায্য করলেন আর বললেন এটা একটা হাতি।
এরপরে তিনি দ্বিতীয় অন্ধকে হাতির দাঁত কেমন তা অনুভব করতে সাহায্য করলেন।তৃতীয়জনকে হাতির কান, চতুর্থজনকে শরীর, পঞ্চমজনকে পা, ষষ্ঠজনকে লেজ। প্রত্যেককে তিনি বলে দিলেন যে এটা একটা হাতি।

এরপরে তিনি প্রথম অন্ধের কাছে গিয়ে তাকে বড় করে বলতে বললেন হাতি কেমন। আমার বিশেষ বিবেচনা ও বিশেষজ্ঞ মত অনুযায়ী, প্রথম অন্ধ ব্যক্তি শুড়কে অনুভব করে বলল, আমি পরম নিশ্চয়তার সাথে এই ঘোষণা দিই যে হাতি হচ্ছে এক প্রজাতির সাপ।

কী বাজে বকছ!দ্বিতীয় অন্ধ অবাক হয়ে বলে উঠল।সে হাতির দাঁত অনুভব করে বলল, একটা হাতি এমন শক্ত যে, তা সাপ হতেই পারে না।আসলে প্রকৃত সত্য হচ্ছে-আর আমি কখনোই ভুল বলি না যে -এটি একটি বর্শা।

কী হাস্যকর কথাবার্তা বলছ!ব্যঙ্গ করে বলল তৃতীয় অন্ধ। সে হাতির কান অনুভব করে বলল, হাতি হচ্ছে তাল পাতার পাখা।

অসম্ভব! চরম অসম্ভব! হৈচৈ করে উঠল চতুর্থ অন্ধ। সে হাতির শরীর অনুভব করে বলল, হাতি হচ্ছে একটি পাঁথরের দেয়াল।

গরুর গোবর! পঞ্চম অন্ধ চীৎকার করে উঠল। সে হাতির পা অনুভব করে বলল, হাতি হচ্ছে একটি গাছের গুড়ি।

ওরে চুনোপুঁটির দল! অবজ্ঞায় মুখ বাঁকাল ষষ্ঠ অন্ধ। হাতির লেজটা অনুভব করে সে বলল, আমি তোমাদেরকে বলছি, হাতি আসলে কী? এটি এক ধরনের দড়ি। আমি এটা নিজেই অনুভব করেছি।

জঘন্য!এটা একটা সাপ। হতেই পারে না! এটা দড়ি। কোন গতি রাখলে না দেখছি। এটা একটা্‌........। এভাবে অন্ধরা এমন উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু করলো যে শুধু তাঁদের হৈচৈয়ের শব্দ শোনা গেল। কথার সাথে সাথে তাঁদের হাত পা চললো। যদিও কার গায়ে লাগছে সে ব্যাপারে তারা নিশ্চিত নয়, আর দর্শকরা বসে বসে তাঁদের কান্ড দেখছিল। তারা তাঁদের মতবাদের জন্য লড়াই করছিল, তাঁদের সততা ও পরম সত্যের পক্ষে লড়াই করছিল।

আমরা প্রত্যেকেই পুরো সত্যের ভগ্নাংশ মাত্র জানতে পারি। যখন আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে সেই সত্যকেই পরম সত্য হিসেবে আঁকড়ে ধরি, আমরা তখন হয়ে যায় সেই অন্ধদের মতো, যারা হাতির একটা অংশ অনুভব করেই স্থির সিদ্ধান্তে এসেছিল যে তাঁদের আংশিক অভিজ্ঞতাই হচ্ছে আসল সত্যি, বাকিগুলো ভুল।

অন্ধ বিশ্বাসের বদলে আমরা আলোচনায় বসতে পারি। কল্পনা করুন তো, রেজাল্টটা কেমন হবে যখন সেই ছয়জন অন্ধ তাঁদের পরস্পরের তথ্যকে ভুল বলে প্রত্যাখান না করে বরং তাঁদের অভিজ্ঞতাগুলো একসাথে একত্র করলে। তারা এই সিদ্ধান্তে আসবে যে হাতি হচ্ছে বিশাল পাঁথরের মত একটা কিছু যা চারটি গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। সেই পাঁথরের পিছনে একটা দড়ি, সামনের দিকে দুপাশে দুটো তালপাতার পাখা, তার নিচে দুদিকে দুটো বর্শা আর মাঝখানে লম্বা একটা অজগর সাপ। যে কখনো হাতি দেখেনি, তার জন্য হাতির এমন বর্ণনা মোটামুটি খারাপ হবে না।
### কালেকটেড সাথে সংযোজন ও বিয়োজন ###

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কীভাবে বাংলাদেশকে দেখে? আন্তর্জাতিক মিডিয়া, প্রবাসী, দেশের মানুষ এবং আগামী ১০ বছরের করণীয়

লিখেছেন ফিদাতো আলী সরকার, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:০৭



বাংলাদেশ—একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

×