somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতি

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সার্কাসে বিভিন্ন প্রাণির কসরত দেখানো হয় দর্শকদের।সার্কাস পরিচালক একদিন এক হাতি নিয়ে আসলেন সাথে ছয়জন অন্ধ, যারা এই শহরে জন্মান্ধ নামে পরিচিত।
সার্কাস পরিচালক প্রথম অন্ধের হাত ধরে তাকে হাতির শুঁড় কেমন তা অনুভব করতে সাহায্য করলেন আর বললেন এটা একটা হাতি।
এরপরে তিনি দ্বিতীয় অন্ধকে হাতির দাঁত কেমন তা অনুভব করতে সাহায্য করলেন।তৃতীয়জনকে হাতির কান, চতুর্থজনকে শরীর, পঞ্চমজনকে পা, ষষ্ঠজনকে লেজ।
প্রত্যেককে তিনি বলে দিলেন যে এটা একটা হাতি। এরপরে তিনি প্রথম অন্ধের কাছে গিয়ে তাকে বড় করে বলতে বললেন হাতি কেমন।
আমার বিশেষ বিবেচনা ও বিশেষজ্ঞ মত অনুযায়ী, প্রথম অন্ধ ব্যক্তি শুড়কে অনুভব করে বলল, আমি পরম নিশ্চয়তার সাথে এই ঘোষণা দিই যে হাতি হচ্ছে এক প্রজাতির সাপ।
কী বাজে বকছ!দ্বিতীয় অন্ধ অবাক হয়ে বলে উঠল। সে হাতির দাঁত অনুভব করে বলল, একটা হাতি এমন শক্ত যে তা সাপ হতেই পারে না।আসলে প্রকৃত সত্য হচ্ছে-আর আমি কখনোই ভুল বলি না- যে এটি একটি বর্শা।
কী হাস্যকর কথাবার্তা বলছ!ব্যঙ্গ করে বলল তৃতীয় অন্ধ। সে হাতির কান অনুভব করে বলল, হাতি হচ্ছে তাল পাতার পাখা।
অসম্ভব! চরম অসম্ভব! হৈচৈ করে উঠল চতুর্থ অন্ধ। সে হাতির শরীর অনুভব করে বলল, হাতি হচ্ছে একটি পাঁথরের দেয়াল।
গরুর গোবর! পঞ্চম অন্ধ চীৎকার করে উঠল। সে হাতির পা অনুভব করে বলল, হাতি হচ্ছে একটি গাছের গুড়ি।
ওরে চুনোপুঁটির দল! অবজ্ঞায় মুখ বাঁকাল ষষ্ঠ অন্ধ। হাতির লেজটা অনুভব করে সে বলল, আমি তোমাদেরকে বলছি, হাতি আসলে কী? এটি এক ধরনের দড়ি। আমি এটা নিজেই অনুভব করেছি।
জঘন্য!এটা একটা সাপ। হতেই পারে না! এটা দড়ি। কোন গতি রাখলে না দেখছি। এটা একটা্‌........। এভাবে অন্ধরা এমন উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু করলো যে শুধু তাঁদের হৈচৈয়ের শব্দ শোনা গেল। কথার সাথে সাথে তাঁদের হাত ও পা চললো। যদিও কার গায়ে লাগছে সে ব্যাপারে তারা নিশ্চিত নয়, আর দর্শকরা বসে বসে তাঁদের কান্ড দেখছিল। তারা তাঁদের মতবাদের জন্য লড়াই করছিল, তাঁদের সততা ও পরম সত্যের পক্ষে লড়াই করছিল।
আমরা প্রত্যেকেই পুরো সত্যের ভগ্নাংশ মাত্র জানতে পারি। যখন আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে সেই সত্যকেই পরম সত্য হিসেবে আঁকড়ে ধরি, আমরা তখন হয়ে যায় সেই অন্ধদের মতো, যারা হাতির একটা অংশ অনুভব করেই স্থির সিদ্ধান্তে এসেছিল যে তাঁদের আংশিক অভিজ্ঞতাই হচ্ছে আসল সত্যি, বাকিগুলো ভুল।

অন্ধ বিশ্বাসের বদলে আমরা আলোচনায় বসতে পারি। কল্পনা করুন তো, রেজাল্টটা কেমন হবে যখন ছয়জন অন্ধ তাঁদের পরস্পরের তথ্যকে ভুল বলে প্রত্যাখান না করে বরং তাঁদের অভিজ্ঞতাগুলো একসাথে একত্র করলে। তারা এই সিদ্ধান্তে আসবে যে হাতি হচ্ছে বিশাল পাঁথরের মত একটা কিছু যা চারটি গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। সেই পাঁথরের পিছনে একটা দড়ি, সামনের দিকে দুপাশে দুটো তালপাতার পাখা, তার নিচে দুদিকে দুটো বর্শা আর মাঝখানে লম্বা একটা অজগর সাপ। যে কখনো হাতি দেখেনি, তার জন্য হাতির এমন বর্ণনা মোটামুটি খারাপ হবে না।
### কালেকটেড সাথে স ংযোজন ও বিয়োজন ###
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×