সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ড্রোন বিমান ব্যবহারের হুমকি দিয়েছে ভারত। বলাবাহুল্য, ড্রোন ব্যবহারে খরচ কত, তা যারা ব্যবহার করছে তারাই জানে। খুব সাধারণ মানের একটি ড্রোনের পেছনে বাৎসরিক খরচ কয়েকশ কোটি ডলার। তদারকিতে প্রয়োজন আরো বহু অর্থ।
কিন্তু
(১) যে দেশের ৪০ কোটি লোক চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে (২০০৯ সালের হিসেবে)
(২) যে দেশের ৫০ শতাংশ লোক খোলা আকাশের নিচে প্রাকৃতিক কর্ম সারে
(৩) যে দেশের ৪২ শতাংশ শিশু অপুষ্টিতে ভোগে (মনমোহনের ভাষায় জাতীয় লজ্জা)
(৪) পৃথিবীর এক তৃতীয়াংশ দরিদ্র লোক যে দেশে বাস করে
(৫) যে দেশে পৃথিবীর সর্বোচ্চ শিশু মৃত্যু ঘটে (প্রতি বছর মারা যায় ২০ লক্ষ, প্রধান কারণ অপুষ্টি)
(৬) পৃথিবীতে মোট অপুষ্টি আক্রান্তের ৪০ শতাংশ যে দেশে বাস করে
(৭) যে দেশে প্রতিদিন ৩২ কোটি লোক ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়
(৮) যে দেশের মানুষ ক্ষুধার জ্বালা মেটাতে মাটি, কুকুরের দুধ কিংবা মৃত পশু মাটির নিচ থেকে তুলে খায়
সেই ভারত কোটি কোটি ডলার খরচ করে সীমান্তে ড্রোন ব্যবহার করবে!! ‘ছাল নেই কুত্তার নাম বাঘা’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




