somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিপক্ষীয় সম্পর্কের পাঁচ বছরঃ কোনো প্রতিশ্রুতি রাখেনি ভারত (পর্ব-২)

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাধীনতা উত্তর সব সরকারই কম বেশী ভারত তোষনে ব্যস্ত ছিল, দেশ উজাড় করে ভারতকে সব ঢেলে দিয়েছে। বিএনপি, জামাত ও ভারতের সাথে গোপন আঁতাতে ব্যস্ত। এত ব্যস্ততা দেশের স্বার্থে নয় শুধু দল ও ক্ষমতার স্বার্থে। ভারতের মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে কিছু লাশ এবং দেশের অফুরন্ত সম্পদ ও সম্ভাবনাকে ভারতের মুখে তুলে দেয়া ছাড়া কিছুই পায় নি।

প্রথম পর্বের পর..................

২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর ও ২০১১-তে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে অমীমাংসিত ইস্যু সমাধানের উদ্যোগ প্রচারণা পায়। কিন্তু বাংলাদেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও ভারত অংশে গিয়ে বিষয়গুলো থমকে যাচ্ছে। ফলে আলোর মুখ দেখছে না প্রতিশ্রুত ইস্যুগুলোর। অন্যদিকে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট বা বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানিতে শুল্ক কমানো বা বিদ্যুৎ রফতানির মতো নিজ স¦ার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় ভারত ছিল সোচ্চার। এরই মধ্যে বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে বেশকিছু পণ্য পরিবহন করেছে ভারত। আর ভারতের বিপক্ষে সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি ব্যবহার না করতে দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেছে বাংলাদেশ।

ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের অশুল্ক বাধার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে ভারতীয় ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে অর্থ পরিশোধ না করার মতো ঘটনাও রয়েছে। পাশাপাশি বাড়ছে দুই দেশের বাণিজ্য ঘাটতি। ভারতের শীর্ষ পর্যায় থেকে বারবার সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় প্রতিদিনই বাংলাদেশী হত্যা, অপহরণ বা নির্যাতনের ঘটনা ঘটছে।

এদিকে লাইন অব ক্রেডিটের আওতায় ভারতের ৮০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতিও থমকে আছে। গত পাঁচ বছরে ছাড় হয়েছে মাত্র ১০ কোটি ডলার। অর্থছাড় না হওয়ায় এ ঋণের আওতায় নেয়া প্রকল্প অনুমোদনের জটিলতা দেখা দিয়েছে। সেই সঙ্গে রয়েছে দেশটির ক্রয়-সংক্রান্ত শর্ত। দুই দেশের চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে এর অগ্রগতি।

অপরদিকে বাংলাদেশকে নদী ইস্যুতে দেয়া প্রতিশ্রুতি রাখছে না ভারত। বারবার প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছে কিন্তু এর কোনো বাস্তবায়ন করছে না। ভারতের এই কথা না রাখার প্রতারণায় আন্তর্জাতিক কোনো নদী বিষয়ক সংস্থার উদ্যোগ গ্রহণের ব্যাপারে জোর দিচ্ছেন দেশের বিশ্লেষকরা।


প্রথম পর্ব।
============ চলবে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×