somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘হাসান’ নাম মুবারক উনার মাহাত্ম্য

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


حسن ‘হাসান’ শব্দ মুবারকটি আরবী। এটি একবচন। বহুবচন হচ্ছে حسان ‘হিসান’। অর্থ হলো- উত্তম, ভালো, সৎ, সুন্দর, শুভ, সুদর্শন, মনোরম, চমৎকার ইত্যাদি।
আভিধানিকভাবে ‘হাসান’ শব্দ মুবারকটি ‘ক্ববীহ’ অর্থাৎ মন্দ শব্দের বিপরীত।
উছূল শাস্ত্রের পরিভাষায় ১. পরিপূর্ণ গুণকে ‘হাসান’ বলে। ২. জাগতিক উদ্দেশ্যাবলীর অনুকূল হলে তাকে ‘হাসান’ বলে। ৩. যে কাজের কর্তা প্রশংসা পাওয়ার যোগ্য হয় তাকে ‘হাসান’ বলে।
حسنহাসান এবং حسينহুসাইন এ উভয় সর্বোত্তম অর্থবহ শব্দ মুবারক বা নাম মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট খুবই প্রিয় ও পছন্দনীয় এবং জান্নাতী নাম মুবারক। যেমন এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “হাসান ও হুসাইন” জান্নাতী নামসমূহের মধ্যে দুটি নাম।” সুবহানাল্লাহ!
স্মরণীয় যে, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুই নাম মুবারক ‘মুহম্মদ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ‘আহমদ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মতো ‘হাসান’ আলাইহিস সালাম এবং ‘হুসাইন’ আলাইহিস সালাম নাম মুবারক দুটি মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত প্রিয় ও পছন্দনীয়।
আরবের জাহিলিয়াত যুগে যেমনি মুহম্মদ ও আহমদ নাম মুবারক উনাদের প্রচলন ছিলো না; তেমনি হাসান ও হুসাইন এ নাম মুবারক দুটি উনাদেরও প্রচলন ছিলো না। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে হাসান শব্দ মুবারক ১৯বার উল্লেখ রয়েছে।
হাসান এবং হুসাইন নাম মুবারক দুটি যেমনিভাবে মহান আল্লাহ পাক উনার নিকট প্রিয় ও পছন্দনীয়; তদ্রুপ যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটও প্রিয় ও পছন্দনীয়। যার কারণে স্বয়ং আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার প্রিয়তম আওলাদ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার প্রথম এবং দ্বিতীয় আওলাদ উনারা পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করলে উনাদের নাম মুবারক রাখেন যথাক্রমে হযরত হাসান আলাইহিস সালাম এবং হযরত হুসাইন আলাইহিস সালাম।
কাজেই ‘হাসান’ ও ‘হুসাইন’ নাম মুবারক দুটির মর্যাদা, মর্তবা, রহমত, বরকত, গুরুত্ব, ফযীলত বর্ণনার অপেক্ষা রাখে না।
অতএব, উক্ত নাম মুবারক দুটি উনাদের বুযুর্গী ও তাৎপর্য অনুধাবনের পাশাপাশি উক্ত নাম মুবারকদ্বয় উনাদের যারা ধারক-বাহক সম্মানিত দুই ইমাম, দুই নক্ষত্র, দুই ফুল, জান্নাতী যুবক উনাদের দুই সাইয়্যিদ ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদেরকে মুহব্বত করা সকলের জন্য নাজাত ও সন্তুষ্টি, রেযামন্দি হাছিলের বিশেষ উসীলা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×