somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে চান?

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি উনার পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে, উনার যিনি হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বান্দা-বান্দী, উম্মত, জিন-ইনসানদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিভাবে উনাদের রেযামন্দি ও সন্তুষ্টি পাওয়া যাবে। উনার মধ্যে অন্যতম একটি বিশেষ মাধ্যম হচ্ছে “সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ” পালন করা অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে সাধ্য-সামর্থ্য অনুযায়ী খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়া যেটা হবে তার জন্য আসমান যমীনের এবং তার মধ্যস্থ সমস্ত বিষয়বস্তু এবং সমস্ত আমল অপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ!
এ সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই ইরশাদ মুবারক করেন, “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বান্দা-বান্দী, উম্মত, জিন-ইনসানদেরকে জানিয়ে দিন যে, তারা যে ফযল-করম ও রহমত হিসেবে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়েছে, সেজন্য তারা যেন খুশি প্রকাশ করে। এবং সেই খুশি প্রকাশ করাটা হবে তাদের দুনিয়া ও আখিরাতের জমাকৃত সমস্ত আমল থেকে উত্তম এবং শ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ!
আর বান্দা-বান্দী, উম্মত, জিন-ইনসান নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক উনার যথাযথ আঞ্জাম তখনই দিতে সক্ষম হবে যখন সে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক পালন করবে, উনার অনুসরণ-অনুকরণ করবে। কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “যদি তোমরা আমার মুহব্বত পেতে চাও, তাহলে অবশ্যই আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করো, উনার অনুসরণ করো। তাহলে আমি তোমাদের প্রতি দয়ালু হবো, তোমাদের ক্ষমা করবো এবং মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন ক্ষমাশীল ও দয়ালু।”
কাজেই আমাদের সকলেরই উচিত হবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমাদের রসূল হিসেবে উনার যথাযথ তা’যীম-তাকরীম মুবারক, ইজ্জত-সম্মান মুবারক করা তাহলে অবশ্যই উনার নেক দয়া দান ইহসান মুবারক উনার বদৌলতে আমরা প্রত্যেকেই পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানিত খিদমত মুবারকে সাধ্য-সামর্থ্য অনুযায়ী হাদিয়া মুবারক পেশ করতে পারবো। ইনশাআল্লাহ! আর যে ব্যক্তি পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে ১ দিরহাম খরচ করল সে যেন জান্নাতে হযরত আফদ্বালুননাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার বন্ধু হিসেবেই থাকবে। সুবহানাল্লাহ! আর এই সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার খিদমত মুবারক উনার মাধ্যমেই নিজের মাক্বামকে দুনিয়াতে থাকতেই জান্নাতে নিদিষ্ট করা। সুবহানাল্লাহ!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×