somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত ৭ দিনের ৭ কবিতা

২০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
রাত বেড়েছে,রাতের সাথে কালো-
মেঘের ছায়া ছুটছে চাঁদের পিছে
তোমার গায়ে পরপুরুষের শ্বাস
কাঁপছো তুমি নিওন আলোর নিচে।

শঙ্খ বাজে দূর সাগরের পাড়ে
মধ্যরাতে চোখ মেলে ফুলকুড়ি
তোমার দেহে অন্যলোকের চোখ
তাতেও তোমার স্পষ্ট বাহাদুরি।

মাদক লাগা হাসনাহেনার ঝাড়ে
পেঁচিয়ে থাকে মোহগ্রস্থ সাপ
অন্ধকারে সে ঠিকই পায় টের
তোমার দেহে পরপুরুষের ছাপ!

২.
আজকে তোমার মন ভেঙে যাক ঘূর্ণিঝড়ে
আজকে ভূমিকম্পে কাঁপুক সর্বশরীর
জীর্ণ তরীর
যাত্রীরা সব ঢেউয়ের দোলায় তটস্থ হোক
সবাই জানুক আমিই তোমার চতুর প্রেমিক-শঠ প্রতারক!

৩.
সত্য তো এক বিশাল ব্যাপার
আমরা না হয় মিথ্যে বলি
কী হয় এতে!
নাহয় তাতে এক বালকের ঘুম হবে না কয়েকটা দিন
কয়েকটা মাস
কয়েক বছর
তারপর তো বালক ঠিকই ঘুমিয়ে যাবে
তখন তোমার হাজার ডাকে
অনুনয়ে
অনুরোধে
ফিরবে না আর,যতই ডাকো
যতই কাঁদো!

অবশ্য যে কাঁদবে না তা আমিও জানি
তবুও যদি আশ্বাস পাই,আমার প্রিয় নিদ্রা দিনে
কাঁদবে তুমি
এই মুহুর্তে মরে যাবো,কসম বলছি!

৪.
-”তোমার কাছে ফিরে যাবার চেষ্টা চরিত বোঝাই বৃথা
আকাঙ্খা নয়,আমি,মানে সত্যি সত্যি ভেবেছিলাম,এটাই তো ঠিক
এটাই হবার কথা ছিল,এটাই তো হয়
যতই ভাঙুক কাঁচের চূড়ি,মাটি কি আর ফিরিয়ে দেয় তার নদীকে?
কিংবা কি আর প্রজাপতির পাখাটি কি পাখাই কেবল?
উড়ার জন্য?আর কিছু নেই?
রামধনু বা মরীচিকা-সুখের মতন-দূরের থেকে স্বপ্ন দেখায়
কাছে গেলেই রঙিন আগুন
সে আগুনে হাত দিতে যে কত লোকের হাত পুড়েছে
ভালোবাসার মতন এমন ঠুনকো একটা ব্যাপার নিয়ে
মানুষ বলো কেন এত কাব্য করে?”

-এবার বলো,আমি ছাড়া তোমায় নিয়ে এই দুনিয়ায় কোন পুরুষটা গান লিখেছে?

৫.
এবার বলো আমায় নিয়ে খেলছো কেনো?
আমায় তুমি নিষ্কৃতি দাও
কী চাও তুমি আমার কাছে?
যদিও আমার অল্প বাজেট
তবুও তোমার ইচ্ছে মত একশো আটটা নীল পদ্ম খোঁজ করছি
প্রয়োজনে বসরা থেকে আনবো কিনে সাতশো গোলাপ
আর কতটা মারণাস্ত্র তৈরি হলে,আর কতটা যুদ্ধ হলে তুষ্ট তুমি?
আর কতটা রক্ত হলে এবার তোমার তৃষ্ণা মেটে?
তুমি চাইলে এই মুহুর্তে মিছিল ছেড়ে দাড়িয়ে যাবে,
অস্ত্রধারী গুন্ডা হবে-এই পৃথিবীর সকল তরুণ
কেবল তোমার এক ইশারায় মিথ্যে এসব কাব্য লেখার কষ্ট ছেড়ে
বিলাসবহুল জীবন ছেড়ে দাড়িয়ে যাবো লোকের সাথে
এক কাতারে।
ফিলিস্তিনের সদ্যোজাত শিশুটিকে হত্যা করার বদলা নেবো।
আর আমি তো পুরুষ মানুষ,অশ্রু মুক্তোদানা হবে
এ রূপকথার নেই অবকাশ
এবার তোমার ডিমান্ড বলো
আর কতদিন কাঁদবো বলো,আর কতটা
কাঁদতে কাঁদতে আমার সকল অশ্রু ফোঁটা শুকিয়ে যেদিন
মরু হবে
সেদিন তুমি একটি মুঠো মাটি নিয়ে
আমার পোড়া গোরস্থানে ঢেলে দিও
মধ্যরাতে একলা জেগে তোমার প্রতি
এটাই হলো বাঁশিওয়ালার প্রেম নিবেদন।

৬.
আমার তো বেশ ভালই লাগে ন্যাংটোপুরে
রোদদুপুরে
ঘুড়ি এবং লাটিম নিয়ে খেলতে।

আমার তো বেশ ভালোই লাগে তোমার সাথে
দুপুররাতে
স্বপ্ন রঙিন মেঘের পাশে অবুঝ ডান মেলতে।

৭.
কী করে ঠকাবে আমাকে,আমি তো জানিই তোমাকে
তাইতো সর্বস্ব নিয়েই এসেছি এই জেনে
তুমি প্রতারক!
এখন আমার চোখে প্রেমের মলম লাগিয়ে
কিংবা অজ্ঞানপার্টির মতো নাকে চেপে
ধরো তোমার বুকের সুগন্ধি মাখা রুমাল

আমার পকেটমার গেলে তোমার কাছেই খুঁজবো
(প্রমাণসরূপ)তোমার ষোলো বছরের ফটো রাখা
আমার মানিব্যাগ,আর কিছু এলোমেলো হয়ে যাওয়া
খুচরো কয়েন-আর সেসব ভাংতি টাকা!

তুমি জানো না আমি কতদিন ধরে রাত জাগি,
বসে থাকি মধ্যরাতে-দেয়ালের পাশে
শুধু তুমি সিঁধ কেটে আমার ঘরে ঢোকেই
বিস্মিত হবে আমার আচমকা চুম্বনে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্নীতির মাফিয়া চক্র পিঁপড়ার কলোনির মতো কাজ করে

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে। জুলাই আন্দোলনের সময় কিছু মানুষ ভাবছিলো এটা উইপোকার কলোনী। তারা ভাবছিলো রাজা শেষ তো তার কালো খেলাও শেষ।



উইপোকার... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×