সমুদ্রের তীরে ভেজা বালির স্পর্শে মনে পরে তোমাকে
কিংবা পাহাড়ি ঝর্নার শীতল জলে
গভীর বনের পাখির কিচির মিচির শব্দে অথবা
ভোরের শিশির কণায় দেখি তোমারই মায়াময় মুখ ।
স্বচ্ছ পানির দিকে তাকাতেই দেখি
আমার প্রতিচ্ছবি নাকি তোমার মুখ !
সূর্যের প্রখর উত্তাপকেও মনে হয় তোমারই ছোঁয়া
তাই তো সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করে বলি, “তুমি কই?” “কই?” “কই?”
হঠাৎ মেঘ ভেঙ্গে বৃষ্টি নামলো । একি ! তুমি কাদছো?
তোমার কান্না মুছতে আমি সূর্যের উত্তাপকে ডাকবো না ।
আমার ভিতরে জড়াবো তোমাকে...
আমার উত্তাপ তোমাকে ভরিয়ে দিবে উষ্ণতায়, শুকিয়ে দিবে চোখের জল ।
আমরা দুজন ফড়িঙের পিছে ধাওয়া করবো,
পাহাড়ের উঁচু থেকে ভেসে যাওয়া মেঘের সাথে ভেসে বেড়াবো স্বাধীনের মত
স্বচ্ছ ঝর্নার প্রবাহে বইতে থাকব কোন এক মরুদ্যানে...
শুষ্ক মরুদ্যানে ফোটাবো হাজারটা গোলাপ
আমি এখন আমাতে নেই ।
হারিয়ে গেছি তোমার প্রেমের গভীর অরণ্যে
বুনো প্রাণীর ভীরে সবুজের গভীরতায় আমরা দুজন মানব মানবী
অমর হোক আমাদের এই প্রেম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

