এই শীতে আমাকে দু দণ্ড উষ্ণতা দিতে পার কেবল তুমি
অথবা প্রচন্ড উত্তপ্তটায় একটু শীতলতার পরশ ।
তুমিই কেবল তুমি পারো আমার জীবনে বর্ষার সৌন্দর্য এনে দিতে ঝিরি ঝিরি বর্ষণে
কিংবা শরতের শুভ্র মেঘ হয়ে আমাকে নিয়ে আকাশে উড়তে ।
আমার জীবনে পূর্ণিমার স্নিগ্ধ আলো তুমি,
রাতের ঘুটঘুটে অন্ধকারের পরে তুমিই আমার রবিশিখা
তোমাকে নিয়ে হারিয়ে যাবো সবুজের গভীরে, পাহাড়ের চূড়ায়
নাকি সমুদ্রের নীল জলরাশিতে?
নির্জন দ্বীপে বসত গড়বো আমরা দুজন
পাগলি, তোর সাথে কাটাবো জীবন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

