somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারুণ্য !!!!!!!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



SSC এর গণ্ডি পেরোতে না পেরোতে স্বাধীনতার হাওয়া লাগে আমাদের মনে, প্রাণে। বুঝা যায়, মেগা সিটি বাসে একসাথে বন্ধুরা মিলে কোথাও যাওয়ার সময়, সংকোচবিহীন, দ্বিধাহীন চিত্তে অশ্লীল কৌতুক উগড়ে দিতে, পাশে বসা বাপের বয়সী ভদ্রলোকের ভ্রূকুটি, কি এসে যায় তাতে? আমি এখন স্বাধীন!

এই স্যারের এই ব্যাচে ভর্তি হতে হবে, ঐ স্যারের ঐ ব্যাচে, পড়া তো নয়, সমরেশের উপন্যাসের কিশোরীদের আড়চোখে গিলাটাই মুখ্য । তাদের সামনে বুক ফুলে যায় আধহাত, উচ্চারণ হয় সাবধান, সুস্পষ্ট, বাচনভঙ্গি যায় বদলে। গলার এই সচেতন পরিবর্তন আপনাআপনিই ধরা দেয় নিজের কাছে।

একটু অন্যরকম হতে চাওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ের Backdated বন্ধুদের চেয়েও নিজেকে smart & updated প্রমাণিত করার তাগিদে হাতে আসে গিটার, মাথায় ব্যান্ডানা, থুঁতনিতে সযত্নে বেড়ে উঠা দাঁড়ি, ফেসবুকে স্ট্যাটাস এ নিত্যনতুন কমেন্টের আধিপত্য....ছুটে চলেছি এক মোহনীয় রাজত্বে।

একটি মেয়েকে কাছে পাবার আশায়ই তো, পেলেও নিশ্চয়তা নেই, আমার চেয়েও smart কারো বুকে কখন চলে যায়...... যুগটা যে স্মার্টদের!

“স্মার্ট কা হে জমানা”।

কানের কাছে মা বাবার প্যান প্যান, “রেজাল্ট ভাল কর, রেজাল্ট ভাল কর”...... উফফ! পড়াশুনা করে কি হবে? অর্থনৈতিক মন্দার ঝড়ে চাকরি হারানো লাখো বেকার তরুণ, কি তাদের ভবিষ্যৎ! এর চেয়ে MLM বিজনেস, কিংবা কল সেন্টারে চাকরি, অথবা বন্ধুরা মিলে খুলে ফেলা একটি ব্যান্ড...... অনেক বেশি আকর্ষণীয়।

সৎ থাকতে চেয়েছিলাম যে জীবনসঙ্গিনীকে নিয়ে, সত্যি বলতে কি মন বলছে, “ তাকে আর ভাল্লাগেনা”। লাগবে কিভাবে? Porn এর blonde চুলো মেয়েদের দেখে যে ক্ষুধা লেগেছিল মনে, তার প্রথম ধাক্কা তো মিটিয়েছিলাম ওকে দিয়েই। ব্লন্ড চুলো সেইসব রূপসীদের সাথে আজ তাকে মিলাতে গিয়ে দেখি, আকাশ পাতাল তফাত! বিষিয়ে উঠে মন! হবেই বা না কেন? “আমার ঘরে বসত করে কজনা”...... আমি নিজেও জানিনা, কয়জনা কয়জনা ?

একটু থামুন! কোন বৃত্তে ঘুরপাক খাচ্ছেন আপনি?
নিজেকে নিয়ে একটা দিনও কি ভেবেছেন কখনও? ভেবেছেন কি, আপনার অস্তিত্বের উদ্দেশ্য কি? কেনও আজও বেঁচে আছেন? যখন বেঁচে ছিলেননা, তখন কোথায় ছিলেন? যখন বেঁচে থাকবেন না, তখনি বা কোথায় থাকবেন? উত্তরটা কি... “আল্লাহর কাছ থেকে আসছি, তার কাছেই ফিরে যাব” এতই সোজা? এটা কি শুধু দুইটা কথা মাত্র? শুধুই কি information? নাকি এই কথাগুলো আপনার জীবনে কোন দাবী রাখে?

সারাটা জীবন তো পরের জন্যই করলেন। বগলে রেক্সোনা আর শরীরে অ্যাক্স মেখে তো অন্যের নাককে আরাম দিলেন, চুলে জেল মেখে তো অন্যের চোখের খরাক যোগালেন, নিজের গার্লফ্রেন্ডকে অর্ধ উলঙ্গ করে হাঁটিয়ে তো অন্যের রাতের বিছানায় কল্পনার রসদ যোগালেন।

নিজের জন্য কি করলেন?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×