ভাল-মন্দ মিক্সিং অভিজ্ঞতা লইয়া ঢাহা শহর ওয়াপাছ আইলাম। অভিজ্ঞতাগুলান শেয়ার করা যাইতে পারে-
-বিজয়া দশমীর দিন গেরামে গিয়া দেহি এক পাগলা কুত্তায় অলরেডি ৩১ জনরে কামরাইয়া নাভির গোড়ায় ১৪ডা কইরা ইনজেকশন দেওয়ার ব্যবস্থা কইরা ফালাইছে।
-এর পরে কারেন্টের তার ছিরা এক ছেমরি মরতে মরতেও বাঁইচা গেলো। প্রায় ৫ মিনিট শকের উপ্রে ছিল (ছেমরির কৈ মাছের জান)
-দশমীতে আধুনিক উপায়ে ব্যাপুক মাস্তি হৈলো।
-পাগলা গরু কিনা ২ দিন হের লগে বিরাট কুস্তাকুস্তি করলাম। আকাশ ভাইঙ্গা বৃষ্টি নামার ফলে কুস্তাকুস্তিডা আরো জমছিল।
-ঈদের দিন নামাজ পইড়া কুপাইলাম।
-বিকালে মাংস বিলি কইরা আসার সময় এলাকা থাইক্কা ৩ মাইল দূরে হুন্ডার চাক্কা পাংচার হৈলো। হ্যারে ঠেইলা ঠেইলা আনতে দারুন মজা লাগিলো।
-বিকালে এক অত্যান্ত সুন্দরী মাইয়ার সাক্ষাত লাভ করিলাম।
-এলাকার তরুন পোলাপানের লগে ছিটিং বিটিং ক্রিকেট খেললাম। খেইলা ফিলিং হৈলো - অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেইনাই।
-আমাগোর দেশের বাড়িতে এহন গ্যাদাগ্যাদা পোলাপানের সংখ্যা আনুমানিক ২০ জন। এরা বিচ্ছু বাহিনীরেও হার মানায়। আমি তাদের কাছে হার মাইনা ঢাহা ফিরা আইলাম। আই হেট পিচ্ছি পোলাপান।
সবাইরে ঈদ এবং দূর্গা পূঁজার শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


