"তোমাকে"
তোমাকে কেন এত
ভাল লাগলো
সে প্রশ্নের জবাব আমার
জানা নেই।
শুধু জানি,
তুমি আছ, মোর হৃদয়ে
প্রস্ফুটিত লাল টকটকে
গোলাপ হয়ে;
যে গোলাপ কখনও
যাবেনা ঝরে।
....................................
"ইচ্ছে করে"
ইচ্ছে করে
দিগন্তের শেষ সীমা ছাড়িয়ে
চলে যাই তোমার সাথে
অনেক দূরে।
ইচ্ছে করে
ভোরের শিশির মাখা ঘাসের
উপর দিয়ে
হেঁটে যাই তোমার সাথে
নিরবে।
ইচ্ছে করে
সুখের তুলি দিয়ে
তোমার হৃদয়ে এঁকে দেই
আমার ভালবাসা
যা তুমি বোঝনা।
......................................................
"বিবর্ণ সৃতির অ্যালবাম"
সামনে বিস্তীর্ণ খোলা মাঠ
জানালার পাশে বড় নারকেল গাছটা,
বাড়ির পেছনে বড় সান বাঁধানো দিঘি
যেখানে দেখা হতো তোমার সাথে,
সব আছে আগের মতই
শুধু নেই তুমি।
আমার মানস পটে আজও ভাসে
প্রথম পরিচয়ের আনন্দঘন মুহুর্ত
সেই যে-তুমি রোজ দাঁড়িয়ে থাকতে
আমার কলেজ গেটের সামনে;
আমাকে বের হয়ে আসতে দেখে
তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠত।
কোথায় গেল আজ তোমার সেই মুর্তি?
সুখের সন্ধানে যখন ব্যস্ত আমি
তখন দেখা পেলাম হঠাত তোমার
ভাবলাম-এইতো আমার প্রকৃত সুখ!
কিন্তু ভুল হলো আমার
চলে গেলে তুমি আমাকে ফেলে
কি ভুলে কে জানে!
এখন আমি বেঁচে আছি
তোমার রেখে যাওয়া উপহার
বিবর্ণ স্মৃতির অ্যালবাম আঁকড়ে ধরে।
..............................................................................................................।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


