somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্যা/ভগ্নি/জননী/সখী আমার আর কটা দিন সহ্য কর সব রকম অনিচ্ছার সঙ্গম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও মাত্র একটি! হবে না, হতে হবে অগনন, প্রতিদিন একটি দুটিতে হবে না, একটি দু’টিতে আর ছ্যাত করে উঠে না বুক! আজ কি দেখতে পাবো আমার প্রত্যাশিত ধর্ষন কান্ড? প্র্রতিদিন সকালে আমি এমন এক মহান প্রত্যাশা ‍নিয়ে হাতে তুলে নেই সংবাদ পত্র। হ্যাঁ আমি অপেক্ষায় আছি! বুকের তলে থিতু হওয়া আগুন, আক্রোশে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনও এক সময় মিইয়ে গিয়ে থিতু হয় তুষের নীচে/ছাইয়ের নীচে, মাঝে মাঝে এমন দমকা বাতাসে দপ করে একেকবার জ্বলে উঠে, সে আগুন নিজেকে ছাড়া পোড়াতে পারে না আর কিছু। তথাপি ছাইয়ের নীচে কিছু আগুন থেকেই যায়, সেই টুকু জিইয়ে রাখি সযত্নে, হোক না ধর্ষণ একে একে নয় শ’য়ে শ’য়ে, হাজারে হাজারে, হোক না আরো কিছু বলিদান! লক্ষ নয় হোক কোটি কোটি, এদেশের প্রতিটি পরিবারে একটি দুটি ধর্ষণের ক্ষত হোক! বুক থেকে বুকে থিতু হোক তুষের আগুন, বুকের তলের আগুন অগ্নি স্ফুলিঙ্গ হতে কতক্ষণ! এ আগুন ছড়াবেই, দাবানল পোড়াবেই মেকি পুরুষসভ্যতার দম্ভ! কন্যা আমার, ভগ্নি আমার, জননী আমার, সখী আমার তত দিন সহ্য কর তুমি সব রকম অনিচ্ছার সঙ্গম, যাকে ওরা বলছে ধর্ষণ! এই শব্দটিতে আজকাল আমাদের সর্বোচ্চ ক্ষমতার তক্তপোষও বুঝি পায় ধর্ষকের মতো স্খলনের সুখানুভুতি, তাই সেখান থেকে আসে না কোনো প্রতিকার বাণী। এভাবে প্রতিদিন তোমরা একা একা মরে যেও না প্লিজ, পারো যদি বেঁচে থাকো ধর্ষকের বিষবীর্য গায়ে মেখে জিঁইয়ে রাখো বুকের তলে আগুন, তারপর না হয় আমরা সকল ধর্ষিতা নারীতে মিলে পবিত্র হবো সেই দাবানলে পুড়ে!
লিঙ্ক- http://on.fb.me/WI49Y9
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×