তোমার জন্য, শুধু তোমার জন্যই
সেদিন দেখা হলো না জীবনের উল্টো পীঠ!
তা না হলে কবেই আমি জন্মভিটার লাগোয়া পুকুরে,
দীর্ঘ সাঁতার সেরে পাড়ে উঠে জাতিস্মর যাতনার জল-
ঝাড়া রাজহংসী হতাম! সুখী, খুব সুখী ডানার পালক থেকে
ঠিকরে পড়তো অন্য কোনো রাজহংসের আদুরে ভালোবাসা-
মাখো মাখো মুগ্ধতা, আর হৃদয়ে ঠিক মানবী সুলভ অনন্ত বিরহ
নিয়ে তোমাকে ভেবে ভেবে সেদিন দ্বিচারিণী আমিও কি তবে...
আচ্ছা বলোতো রাজহংসীরাও কি কখনো কখনো
অনিদ্রায় ভোগে মানুষের মতো সিডাক্টিভ রাতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




