অভিমানে বাইরে একা দাঁড়িয়ে রইলো পূর্ণ তিথির চাঁদ।
দু’জন মিলে বোনা হলো এক অনিত্য ভালোবাসাবাসির ঠুনকো
কথার জাল, একবার ভাবি জিজ্ঞেস করি-অনুভবের ভুঁইয়ে সত্যি
অংকুরিত হলো কি উন্মাতাল সেই স্বপ্নের বীজ? আকাশ জুড়ে
সিঁদুরে মেঘ দেখে, গায়ে জড়ালাম শামুকের পোক্ত খোল; তাই
জানা হলো না, সত্যি ভালোবেসেছিলে কি? নাকি শুধু কথারা মাঝে-
মাঝে ডিঙিয়ে সময়ের দেয়াল লুদ্ধকের রাতজাগা সখি হয়ে উঠে!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




