somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন এই রাতে...

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চন্দ্রাবতী! এখন অনেক রাত। অতি সাধারণ শিরোনামহীন রাত। তবু, কোনো কোনো রাতটা কেমন করে যেন অন্য রকম হয়ে যায়, তুমিহীনতায়। সারাদিনের কাজ শেষে ঘরে ফিরে সময়ের হিসেব রাখতে হয়না আর। ফ্ল্যাক্স ভর্তি চা কিংবা কফি আর এক প্যাকেট সিগারেট নিয়ে যখন কোডিং করতে বসি, কখনো কখনো নিজের অজান্তেই চোখ চলে যায় ল্যাপটপের কোণে, যেখানে সময়ের হিসেব থাকে। আমি বুঝতে পারি, এখন সত্যিই অনেক রাত! তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ভাবতে বসি। সবচেয়ে কষ্টকর বিষয় কী জানো? তখন আমার মনে আসে, তুমি একজন অচেনা পুরুষের সংগে শুয়ে আছো! অচেনা মানুষের বাহুবন্দী হয়ে। বিশ্বাস করো, একটা ছেলের জীবনে এরচেয়ে বড় কষ্টকর অনুভূতি আর কিছুই হতে পারেনা। জানো তো, প্রেমিকার জন্য কালে কালে পুরুষেরা সাম্রাজ্য পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, অথচ আমি কিছুই করতে পারিনি তোমার জন্য!

কী-বোর্ডে উপর আঙ্গুলের ছুটোছুটি বন্ধ হয়ে যায় তখনি। হয়তো একটা সিগারেট জ্বালাই। হয়তো এক কাপ কফি কিংবা চা। প্রচন্ড অপরাধবোধ নিয়ে তোমার ছবির ফোল্ডারটা খুলি, সেখানে অনেকগুলো তুমি।

অনেক দিন ধরেই তুমি আমার জীবনে নেই, হয়তো আর কোনোদিন ফিরবেও না আমার পৃথিবীতে। তোমাকে দোষ দেবোনা, অভিশাপও না, ব্যর্থতার যতটুকু দায়ভার, সবটুকুই আমার থাকুক। প্রার্থনা করি, তুমি সুখের হাঁটে সওদা করো সারাটা জীবন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×