somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গেছে যে দিন...

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে পিসি ঘাটতে ঘাটতে তোমার একটা ছবি খুঁজে পেলাম। এই ছবিটা অনেকদিন দেখিনি। ইদানিং বেশ কয়েকবার এমনটা হলো। পুরোনো ফোল্ডার থেকে হুটহাট তুমি বের হয়ে আসো। কোনোটাতে বেনী করা চুলে, কোনোটাতে সখীদের সংগে খুব সিরিয়াস ভঙ্গিতে, আবার কোনোটায় আমার আম্মুকে জড়িয়ে ধরে। বিচিত্র সব পোশাকে বিচিত্র সব ছবি, আমাদের দুরন্ত কৈশোরের কথা মনে করিয়ে দেয়। আজকের পাওয়া ছবিটা দুই হাজার দুই সালের ফেব্রুয়ারিতে তোলা, ট্যাগের তারিখ দেখে বললাম। ক্যামেরার রেজ্যুলেশ্যান ভাল না, তবু এই রেজ্যুলেশ্যানেই বোঝা যায়, তোমার চোখ-মুখ হাসছে। বনমালা রোডের শেষে যে রেল লাইন আছে, সেখানে তোলা। এই রেললাইনে আমরা প্রায়ই যেতাম। বিকেলে অনিমেষ স্যারের কোচিং শেষে, তোমার মনে পড়ে সেইসব দিনের কথা? সেই প্রতিজ্ঞার কথা, কোন এক জ্যোছনার রাতে আমাদের দূরে কোথাও যাবার কথা ছিল! কোন একদিন হুট হাট করে চলে যাবো। কোনো ব্যাগ-ট্যাগ নিবোনা। অচেনা কোন শহরে গিয়ে সকাল বেলা নামবো, উদ্দেশ্যহীন ঘুরোঘুরি করে আবার ফিরে আসব ফিরতি ট্রেনে।

তোমার মনে আছে? চার টাকা দিয়ে মহাখালী যাওয়া যেত তখন। যেতে ৪০ মিনিটের সম সময় লাগো। কষ্ট-মষ্ট করে কুড়িটা টাকা জমাতে পারলেই কোচিং ফাঁকি দিয়ে কতবার আমরা মহাখালি চলে গেছি! আবার ফিরতি বাসে ফিরে এসেছি।

তখন আট টাকায় কাপ আইসক্রিম পাওয়া যেত। একটা আইসক্রিম কিনে ভাগাভাগি করে খেতাম। প্র্যাক্টিক্যাল খাতা লিখতে আমার কোনকালেই ভাল লাগেনি, তোমাকে কত রিকোয়েস্ট করে, ভাল ভাল কথা বলে-টলে খাতাগুলো লিখিয়ে নিতাম। আব্বুর অফিসে গেলে এ-ফোর সাইজের কালার পেপার, টিস্যুর প্যাকেট নিয়ে আসতাম আংকেলদের কাছ থেকে, সব তোমার জন্য।

তোমার এসব মনে পড়েনা? আমার কিন্তু খুব মনে পড়ে জানো! এখনো রেলগাড়ি দেখলে আমার সেই প্রতিজ্ঞার কতা মনে পড়ে! তুরাগ বাস দেখলে সেই বিকেলগুলোর কথা মনে পড়ে। কী সুন্দর ছিল সময়গুলো!! তোমার মনে পড়ে না এসব? জ্যোছনার রাত্রিগুলোতে তোমার কি ইচ্ছে করেনা রেলগাড়িতে চড়ে অচেনা কোনো শহরে চলে যেতে? আমার কিন্তু করে, খুব ইচ্ছে করে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×