জ্বী না, পতাকা আইন কপচাইতে আসি নাই। আসছি দাবি নিয়া।
শুরুতেই যশোরের ডিসি সাহেবকে আমার শ্রদ্ধা জানাইলাম। (বিস্তারিত নিশ্চই জানেন)
ফুটবলের মত খেলায় আবেগ দেখাইতে গিয়া বিদেশী পতাকা একটা কেন, হাজার হাজার লাগাইয়া ছাদ, মাঠ, ঘাট, পুকুর, নদীনালা ভরাট করে ফেলেন আমার কোন আপত্তি নাই।
খালি জোর দাবি জানাইতেছি সরকারের কাছে, প্রশাসনের কাছে...প্রতিটা বিদেশী পতাকার ঠিক উপরে একটি বাংলাদেশের পতাকা লাগানো বাধ্যতামূলক করেন। সেই সাথে সূর্য্য ডোবার সাথে সাথে পতাকা নামিয়ে ফেলতে বাধ্য করেন।
অন্যাথা হইলে জরিমানা করেন, জেল দেন।
বাঙ্গালী শাসন করতে জানে না, শাসিত হইতে জানে। এদেরকে ঘাড়ে ধরে সোজা করতে হবে।
বিদেশী পতাকা বানাইতে আর লাগাইতে ২০০ টাকা খরচ করতে পারলে সাথে একটা দেশী পতাকার জন্য নিশ্চই ৫০ টাকা খরচ করতে গায়ে লাগবে না?? কি বলেন?
পোষ্টখানা যশোরের ডিসি সাহেবকে উৎসর্গ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



