মাহবুবুল আলম//
বৃষ্টি এবং বর্ষা আমার, দু’জন প্রণয়িনী,
তাদের সাখে জলকেলিতে, বাজে রিনিঝিনি।
বর্ষা এলে দু’জনারই, মন বোঝা যে ভার,
কার সাথে কে সখ্য গড়ে, নেই যে হিসাব তার।
তবু আমি দু’জনাকে, ভীষণ ভালোবাসি
তাদের সাথে সারাবেলার, কান্না এবং হাসি।
বৃষ্টি আমার উষ্ণগায়ে, জাগায় শিহরণ,
বর্ষা আমার বাসর ঘরে, জানায় আমন্ত্রণ।
তাদের সাথে সকল খেলা, পুলক জাগায় প্রাণে,
মন যে আমার উদাস করে, জল নূপুরের গানে।
সেই গানেরই মধুর সুরে, বিভোর থাকে মন
ভালোবাসার কান্না-হাসি, ভাবনা সারাক্ষণ।
তাইতো আমি দু’জনাকে, সমান ভালোবাসি
দু’জন নিয়ে পরকীয়ায়, সুখ যে রাশি রাশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


