somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর জামায়াতের প্রধান খাজাঞ্চি কাশেম আলী

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাহবুবুল আলম //

হাজার হাজার কোটি টাকা খরচ করেও দেশে বিদেশে লবিস্ট নিয়োগ করে যুদ্ধপরাধীদের বিচার বানচাল করা গেলনা এবং নিজেরও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের মানি মেশিন মীর কাশেম আলীর। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দোসর আলবদর কমান্ডার যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক খারিজ হয়ে যাওয়ায় তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হচ্ছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস একদা তিনি কত না উদ্ব্যত্বপূর্ণ আচরণ করেছেন। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির রায় ঘোষণার পর এই আলবদর কমান্ডার ‘ভি’ চিহ্ন দেখিয়ে জাতিকে পরিহাস করেছিলেন। কিন্তু বিশ্বের কোন শক্তিই যুদ্ধপরাধীদের বিচার বানচাল করতো পরলোইনা বরং জাতির জনকের কন্য শেখ হাসিনা তাঁর অঙ্গিকার অনুযায়ি গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান ও সর্বশেষ জামায়াতের প্রধান খাজাঞ্চি মীর কাশেম আলীসহ শীর্ষ যুদ্ধপরাধীদের বিচার ও ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে ওনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।
আজ মঙ্গলবার সকালে মীর কাশেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করা হয়। বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে এখন আর কোন আইনগত বাধা থাকল না। বিচার কার্যক্রমের বিভিন্ন পর্যায় শেষে চলতি বছরের মার্চ মাসে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করেন মীর কাশেম আলীর আইনজীবীরা।
গত রবিবার সেই রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় ২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো। ১৯৭১ সালে চট্টগ্রামে অপহরণ করে হত্যার দু'টি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এই মৃত্যুদণ্ড দেয়। তাঁর বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের ১০টি প্রমাণিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ কাসেমের রিভিউ আবেদন খারিজ করে দেয়। এই বেঞ্চের বাকি চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
মীর কাশেম আলীর রিভিউ আবেদন বাতিলের পর আজই যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে আপীল বিভাগের দেওয়া রায় প্রকাশ করেছে সুপ্রীমকোর্ট। মঙ্গলবার পাঁচ বিচারপতির স্বাক্ষরের পর ২৯ পৃষ্ঠার রায় সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) মঙ্গলবার বিকালে বলেন, বিচারকদের স্বাক্ষরের পর রিভিউ রায় প্রকাশ করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুরনালে পাঠানো হবে। এখন এই রায় ট্রাইব্যুনালের মাধ্যমে পাঠানো হবে কারাগারে। ফাঁসির আসামি কাসেমকে রায় পড়ে শুনিয়ে জানতে চাওয়া হবে, তিনি কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। আদালতের সব বিচারিক প্রক্রিয়ার নিষ্পত্তি হয়ে যাওয়ায় একাত্তরের বদর নেতা কাসেমের সামনে এখন কেবল ক্ষমা প্রার্থনার সুযোগই বাকি।
কিন্তু তাও সফল হবেনা বলে জানিয়েছেন, বিচারের সাথে যুক্ত আইনজীবীরা। কেননা, যুদ্ধপরাধীদের ফাঁসির দন্ড মওকুফ করে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের কোন নজির নেই। তাই একথা জোর দিয়ে বলে যায়, এখন শুধু রায় কার্যকরের ক্ষণগণনার পালা। দেশের মানুষও চায় আর কোন উছিলায় কোনো কালক্ষেপণ নয়, ফাঁসি যেন দ্রুত কার্যকর করা হয়।

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×