০৯-০৯-০৯
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের তারিখটি লেখার সময় অনেকে হয়ত খেয়ালই করেননি এরকম আরেকটি তারিখ লেখার জন্য হাজার বছর অপেক্ষা করতে হবে। আজকের তারিখের দিন, মাস ও বছরের সবগুলো অঙ্কই একই। অর্থাৎ ৯ (০৯/০৯/০৯)। সব ৯ দিয়ে আরেকটি তারিখ লেখার জন্য অপেক্ষা করতে হবে ৩০০৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আজকের এই বিশেষ দিনটিকে বিয়ের জন্য বেছে নিয়েছেন বিশ্বের অগণিত জুটি।

কারণ ৯ অঙ্কটিকে চীনের সংস্কৃতিতে শুভ হিসাবে বিবেচনা করা হয়। আবার আজ বুধবার, ইংরেজিতে ওয়েনেসডে। এই ইংরেজি শব্দের প্রথম তিনটি অক্ষর নিয়ে গঠিত শব্দের (ওয়েড) অর্থও বিবাহ।

অন্যদিকে ইংরেজিতে ওয়েনেসডে লিখতেও লাগে ৯টি অক্ষর।

একইভাবে সেপ্টেম্বর লিখতেও লাগে ৯ অক্ষর। আবার আজকের তারিখ ৯ সেপ্টেম্বর হচ্ছে ২০০৯ সালের ২৫২তম দিন। অংকগুলো যোগ করলে হয় ২+৫+২=৯। একইভাবে ৯/৯/৯ অংক তিনটি যোগ করলে হয় ২৭ এবং ২ ও ৭ যোগ করলে হয় ৯। গ্রহের বিবেচনায়ও ৯ সংখ্যাটিকে শুভ বিবেচনা করেন অনেকে। কারণ ২০০৬ সালে গ্রহ হিসাবে প্লুটোর মর্যাদা কেড়ে নেয়ার আগে গ্রহের সংখ্যাও ছিল ৯টি। বিয়ে ছাড়াও আজকের এই বিশেষ দিনে বিশ্বজুড়ে আরও অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বেশির ভাগই কোনো ব্যবসা আনুষ্ঠানিকভাবে শুরু করার কিংবা প্রকাশনা ও ছবি মুক্তির অনুষ্ঠান। আজ প্রথমবার বিটলসের সমগ্র ক্যাটালগও সিডিতে ছাড়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে ৬ জুন (০৬-০৬-০৬), ২০০৭ সালের ৭ জুলাই (০৭-০৭-০৭) এবং ২০০৮ সালের ৮ আগস্ট (০৮-০৮-০৮) তারিখ নিয়েও পশ্চিমা বিশ্বে এ রকম মাতামাতি লক্ষ্য করা গিয়েছিল।
সূত্র: ইন্টারনেট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন