একুশে মার্চ আমার চন্দ্রবিন্দুর জন্মদিন ছিল।
আমি অনেক অনেক কিছু দিয়ে অনেক আশা নিয়ে চন্দ্রবিন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম। কিন্তু সেদিন চন্দ্রবিন্দু একটা কথা বলে সব কিছু উলট পালট করে দেয়।
সেদিন এর পর থেকে আমার ইচ্ছে করছিল আমি আর চন্দ্রবিন্দুর সাথে কথা বলব না।
কিন্তু অনেক দিন পরে গত ১৫ এপ্রিল জানতে পারি চন্দ্রবিন্দুর একটা রোগ হয়েছে অপারেশন করতে হবে।
কথাটা শুনে সেদিন আমার কোন প্রতিক্রিয়াই ছিল না। আমি সত্যি করেই বুঝতে পারি নাই আসলে আমার খারাপ লাগছে না ভালো লাগছে।
তারপর থেকে কয়েকদিন ভাবতে থাকি চন্দ্রবিন্দুর কেন এমনটি হল?
কয়েকদিন পরেই চন্দ্রবিন্দুকে আমার খুব দেখতে ইচ্ছে করে
তারপর একদিন চন্দ্রবিন্দুর সাথে আমার দেখা হয়ে যায়।
আমাদের অনেক কথা হয়। চন্দ্রবিন্দুর অনেক অজানা কথা আমি জানতে পারি, অবশেষে আমি আবার চন্দ্রবিন্দুর প্রেমে পড়ে যাই।
এখন আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি দিনে দিনে পাগল হয়ে জাচ্ছি?
না চন্দ্রবিন্দুর গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছি?
যদি পাগল হয়ে যাই তাহলে তো আমার কোন চন্দ্রবিন্দু প্রোয়জন নেই।
আর যদি গভীর প্রেমে পড়ে যাই তাহলে তো একবার চন্দ্রবিন্দুকে ভালোবাসি বললেই পারি।
আজ আমার ইচ্ছে করছে আমার সবকিছুর বিনিময়ে হলেও চন্দ্রবিন্দু আগে সুস্থ হয়ে উঠুক।
চন্দ্রবিন্দু সুস্থ হলেই আমি বলে দেব আমি তাকে অনেক ভালোবাসি।
হয়তো তখন এর উলটোটাও হতে পারে।
চন্দ্রবিন্দুও হয়তো এখন আমাকে ভালোবাসে। হয়তো সেও আমার মতই পাগল হয়ে আছে একবার ভালোবাসি বলার জন্য।
আল্লাহর কাছে প্রার্থনা করি চন্দ্রবিন্দু যেন দ্রুত সুস্থ হয়ে যায়।
.........................চন্দ্রবন্দিুর জন্য...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


