somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম নিয়ে টানাহেঁচড়া কখনোই ভাল ফল বয়ে আনবেনা।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এতদিন দেখেছি এ ক্ষমতার গদি নিয়ে টানাহেঁচড়া আর এখন দেখছি ধর্ম নিয়ে টানাহেঁচড়া।
দেদারছে যে যাকে খুশি আস্তিক নাস্তিক মুরতাদ জালেম ট্যাগ মারছে।সবাই কুরান হাদিসের রেফারেন্স তুলে ধরছে।কেও ভুল স্বীকার করতে রাজি নয়।যার যার স্থান থেকে সে সে নিজেকে সঠিক দাবি করছে।তাহলে ভুল টা কে?খুব জানতে ইচ্ছে করছে।

আজ হেফাজত জামাত কে বলছে ধর্ম ব্যবসায়ি আবার সেই হেফাজত কে সুন্নি সমাবেশ বলছে জালেম,তারা তারা কখনো প্রকৃত ইসলামের অনুসারি হতে পারে না।কবে যেন আবার এই সুন্নি আলেমদের কে আরেক দল বলে উঠবে আপনারা কাফির।

আজ আমরা মুসলিমরাই মুস্লিমদের শত্রু।এক পক্ষ আরেক পক্ষকে হেও করার জন্য বেছে নিচ্ছে নানা পন্থা।আশ্রয় নিচ্ছে মিথ্যার।কুরুচিপূর্ণ একটা ছবি দিয়ে আজ আপনি বলছেন অমুক দলের তমুক হুজুর এ আকাম করেছে।আরেকজন নগ্ন ভিডিও দিয়ে বলছেন তমুক দলের অমুক হুজুরের কর্মকাণ্ড।

আমাদের ভিতর আজ ঐক্যর বড়ই অভাব।আজ শুধু নিজের জেদ ও ক্রোধ কে বিজয়ী বেসে দেখার জন্য আপনি সত্য বুঝেও মিথ্যের আশ্রয় নিচ্ছেন।আজ আমরা যে যার মতো করে ব্যাখ্যা দার করাচ্ছি।অতিরিক্ত বারাবারি কখনোই ভাল ফল বয়ে আনেনি।আর ধর্ম নিয়ে এতো টানাহেঁচড়ার ফল ও খুব ভাল হবেনা বরং তা আমাদের ভিতর আরও বিভক্তির ই সৃষ্টি করবে।

লেবু যত কচলাবেন ততই তা তিক্ত হবে ঠিক তেমনি ধর্ম নিয়ে যত কচলাবেন ততই তা সহজ থেকে জটিল আকার ধারন করবে।আমরা আমাদের বাস্তব জীবন থেকে শুরু করে এই ভার্চুয়াল জগতে সবাই যেন একটু সাবধানী হই।কারন আপনার আমার একটি ভুল কর্মকাণ্ড অনেকের উপর ই প্রভাব ফেলতে সক্ষম।

যদি আপনি আজ একটি মিথ্যে তথ্য শেয়ার করেন তাহলে হাজার হাজার মানুষ যেমন জানবে ঠিক তেমনি ওই হাজার হাজার মানুষকে মিথ্যে তথ্য দেয়ার দায়ভার ও কিন্তু আপনার গায়ে এসে পড়বে।

আজ যে বন্ধুটিকে আপনি এসব কারনে দূরে সরিয়ে দিচ্ছেন গালি দিচ্ছেন সেই বন্ধুটিই হয়তো কোন একসময় আপনার খুব আপন কেও ছিল,যে কিনা আপনার বিপদে আপদে সব সময় পাশেই ছিল।কারন টা হয়তো ধর্ম কিন্তু দোষ টা কিন্তু আপনার আর আমারই।

মতবিরোধ থাকবেই তারমানে এইনা বন্ধুকে শত্রু বানাতেই হবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×