somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

বকুল ফুলের মালা

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন করে শার্ট পরার অভ্যস তখন নেই বললেই চলে। অনেকে অনেকবার বলার পরও ইন করে শার্ট পড়া হয়ে ওঠেনি। কারণ শার্ট বলতে তো পড়ি অধিকাংশ সময় শর্ট শার্ট আর ২/৪টা গেজ্ঞি দিয়ে চালিয়ে যায় মাসের পর মাস। আর ২/৪টা জিন্সপ্যান্টে বছর পার। হঠাৎ আজ ইন করে দোকানে আসতেই প্রিন্টিং ব্যবসায়ী হিরণ ভাই খোঁচা দিয়ে বসলেন, কি ব্যপার চোরাবালি আজ কি বান্ধবীর সাথে দেখা করতে যাবা নাকি ইন করে যে। আজই তোমাকে ইন করতে দেখরাম প্রথম, তা আজ তোমাকে দিয়ে কাজ করাব কিনা ভাবছি। এই বলেই নিজেই চায়ের অর্ডার দিয়ে আসলেন, চেয়ার টেনে পাশে বসে গল্পে মেতে উঠলাম দুজনা। বয়সে উনি আমার বছর ১০ এর বড়। সুন্দর চেহারার কমিউনিষ্ট কমরেড। অত্যন্ত সহজ সরল সাদা সিদে রসিক মানুষ। কখনও রেগে কথা বলতে দেখেছি বলে মনে করা দায়। সবসময় দেরি করে ঘুম থেকে ওঠা নাট্যকার লিটন চাচাও তত সময়ে এসে হাজির। কথা বার্তায় সেও একই প্রসঙ্গ টেনে নিয়ে আসলেন আমার ইন করার বিষয়টি।
ঠিক ১২/৩০ হাজির হল বন্ধু 'চিরহরিৎ। তাকেও পরিপাটি রূপে দেখেই নাট্যকার হালকা হাসি দিয়ে বলে বসল তোমরা কোথাও যাবা বোঝা যায়। তখন আর লুকিয়ে না রেখে বললাম, চাচা বিয়ের দাওয়ার আছে, দুপুরে বের হব, বিকেলে হয়তো ফিরব না চালিয়ে নিতে হবে আপনাকেই। মটর সাইকেলের খুব বেশী প্রচলন ছিলনা তাই তিনচাকার ভ্যান যেগুলিতে মানুষ আহরণ করে সেগুলি একটা ভাড়া করে চললাম বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। হাসি ঠাট্টায় গল্পগুজবে যত সময়ে পৌছালা তত সময়ে দুপুর গড়িয়ে গেছে অনেকটা। বাড়ী পৌছাতেই দেখা হল আরো দুজনার সাথে। গল্পগুজবে কাটল বড় আসা পর্যন্ত। তত সময়ে বাড়ীর অন্যান্যদের সাথে দেখা করে কটে গেল সময়টা।
সচারচর কন্যা যেঘরে থাকে সেঘরে ছেলেদের প্রবেশ নিষেধ থাকলেও দরজার সামনে গিয়ে দাঁড়তেই অর্ধেক খালি হয়ে গেল ঘরের। চিরঅলসতা স্বভাবে বসলাম খাটের উপর। বসার সাথে সেই শতর্ক বার্তা কন্যার কাছ থেকে- আজ যেন তোর ঝিমানি না দেখি। সোজা হয়ে বসলাম সামান্য দুরুত্বে। অতিবাচাল স্বভাবে কথা বলে চললাম সবার সাথে। পাশে থেকে ওর কোন এক সম্পর্কের ছোট বোন বলল- ভাইয়া একটু হাত দেখে দিবেন, আপনি না হাত দেখতে পারেন। আসলে হাত দেখেটা একটা পুরোপুরি ভন্ডামি আমার কাছে মনে হয়, তবুও মনে কষ্ট যেন না পাই তাই কাছে ডেকে বললাম আজ এসেছি বিয়ে খেতে তাই বিবাহ রাশি ছাড়া আর কোন কিছু দেখতে পারব না। ইনিয়ে বিনিয়ে অনেক ভাবভঙ্গি নিয়ে বললাম, মাস ছয়ের মধ্যেই আমরা আরেকটা নতুন বিয়ে খেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। হাসির রোল পড়ে গেল সবার মাঝে আর সাথে সাথেই একঝটকায় হাত সড়িয়ে নিয়ে গেল। রাগি স্বরে বলল আপনি সবসময় ফাজলামি করেন।
এবার চিরহরিৎ তাকে খুশি করার জন্য বলল তোমার ভাইয়ার মাথা তো সাদা হওয়া শুরু হয়েছে। এবার আমাকে ধরে বসল, আরেক বড় আপা, বল তোর বিয়ের খবর কি। ঝটপট উত্তর দিলাম, আমার বিয়েতে কি মনে হয় আপনাদের খাওয়াব!!!! ফোন করে বলব আপনা বউ দেখে বকসিস দিয়ে যান। এবার আপ উত্তর করল নাহ তুই কাপুরুষের মত কথা বললি। ব্যটা বিয়ে করবি জাকজমকপূর্ণ ভাবে, সবাইকে জানিয়ে।
কথার ফাঁকে হঠাৎই চোখ আটকে গেল ঘরে কোনায়, একটি পুরাতন মালার দিকে। ঘরের অনেক কিছু বদলানো হলেও যে মালাটি সযত্নে রাখা সেটি বোঝা যায়। (কন্যাকে) ওকে বললাম কিরে তোর ঘরের এই মালাগুলি কতদিনের পুরোনো পরিষ্কার করিসনি কেন। উত্তর করল, বকুল ফুলের মালা আমার খুব পচ্ছন্দের তাই অনেকবার ফেলতে গিয়েও রেখে দিয়েছি। আর মনে করিয়ে দিল সেদিন থেকে প্রায় সারে তিনবছর আগে আমার কাছ থেকে নিয়েছিল মালাটি। বকুল ফুলের মালা আমাও খুব পচ্ছন্ন। এই মালাটি আমাকে দিয়েছিল আমাদের ট্রেনিং সেন্টারের একছাত্র আমার পচ্ছন্দ বলে আর সৌভাগ্যক্রমে ঐদিনই ও আমাদের ট্রেনিং সেন্টারে যায় এবং মালাটি নিয়ে আসে।
আজ ১৬/১০/১৩ বছর পেরিয়ে গেছে ১২টি। চিরহরিৎ এর দোকানে বসে আছি। রাত প্রায় ৮ঘটিকা। চিরহরিৎকে বললাম কন্যার মাতার খবর কিরে। ও আমার দিকে চেয়ে রইলো শুধু নির্বাক হয়ে। ও শুধু বলল কেন তুই জানিস না!!! ও মারা গেছে। নির্বাক চোখের কোন ভিজে উঠল বিন্দু বিন্দু জলে----
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×