somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

ভিআইপি কবলে বাংলাদেশ

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১# উত্তরাতে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। হুস হুস করে বাস চলে যায় কিন্তু কেও থামে না। কর্তব্যরত পুলিশ অফিসার কোন বাসকেও থামতে দিচ্ছে না। কয়েকশত লোক দাঁড়িয়ে আমার মত অপেক্ষা করছে বাসের জন্য। শেষ বিরক্ত হয়ে জিঙ্গেস করলাম পুশিলাম অফিসারকে ভাই সমস্যাটা কি? বাস তো খালিই যায় থামে না কেন?

মুচকি হেসে লেগে গেল কাজে ইশারায় দেখালো তাদের স্যারকে। এবার আরো একজন জুটল দু'জন সঙ্গে নিয়ে গেলাম বড় স্যারের কাছে। উনি বলল প্রতিমন্ত্রী মহোদয় যাবে এই রাস্তায়। আর কোন কথা তিনি বললেন না। প্রায় ৩৫মিনিট পর হুস হুস করে দ্রুত বেগে ছুঠে গেল কয়েকটি গাড়ি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্থ তৃষ্ণার্থ মানুষ ঝাড়িয়ে পড়ল সদ্য রাস্তায় দাঁড়ানো চোট্ট একটি ৪নাম্বার গাড়িতে ওঠার জন্য।

২# গাড়ী চলতে চলতে হঠাৎই থেমে গেল বনানী রেলক্রসিং এ এসে। থামা মানে একেবারে স্টার্ট বন্ধ। উসখুস জনতা উকি ঝুকি দিচ্ছে কি হল দেখার জন্য। উরা-ধুরা বিভিন্ন কথায় কেওবা দেশের রাস্তা ঘটের; কেওবা যানবাহনের আবার কেও বা পলিটিসিয়ানদের গুষ্ঠি উদ্ধার করে চলল। এভাবে পার হয়ে গেল প্রায় মিনিট ৫৫। অবশেষে ফোন আসল অফিসের নাম্বার থেকে; সরাসরি বলল বনানী রাস্তায় না যাবার জন্য আজ বিশেষ ব্যক্তির মৃত্য বার্ষিকী তাই বিশেষ ব্যাক্তি আসবেন কবর জিয়ারত করতে। কিন্তু আমি তো ততক্ষনে ফেসে গেছি চিপাতে। যা হউক অবশেষ গাড়ী চলতে শুরু করল কবর জিয়ারত শেষে ঘন্টা দেড়েক পরে।

৩# দৌলতদিয়া ফেরিঘাট। জ্যাম প্রায় কিলো দুয়েক। কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ফেরি বন্ধ ছিল ঘন্টা দুয়েক। এসি গাড়িগুলি আমাদের সিরিয়ার ব্রেক করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কাউকে তোয়াক্তা না করে। নিয়মনীতি উপেক্ষার এই দেশে সেদিকে নজর না দিয়ে তেলে ভাজা আলুর চপ আর পিয়াজু নামের ডালভাজি খেতে থাকলাম। প্রায় ঘন্টা দুয়েক পার হয়ে গেছে দাঁড়িয়ে, আগুতে পেরেছি প্রায় ১কিলো। উপায় না দেখে সামনে গেলাম নামব বলে। চা পান শেষে যখন ফিরলাম ড্রাইভার একজন সাবেক মালিক হিসেবে বলল বস আপনি কি একা নাকি? বললাম হ্যাঁ, বলল বস তা হলে এই খানে বসেন আমাদের পিছনের গাড়িটা ভিআইপি হবে।

কারণ জিঙ্গেস করলাম; ভিআইপি মানে? বলল স্যার চেয়াম্যান সাব আছে তো তাই ঐ গাড়িটা আগে পার হবে। ছেড়েছে তো আমদের ৪৫মিনিট পড়ে তা হলে আগে কেন? বলল ছ্যার ভিআইপিদের জন্য সবসময়ই ব্যবস্থা থাকে। দেখছেন না এসিগাড়িগুলি কিভাবে চলে যাচ্ছে। পরে বিস্তর খোজ নিয়ে জানলাম উপজেলা চেয়াম্যান আছেন তাই সেটি ভিআইপি ভাবে পার হবে সিরিয়াল ভঙ্গ করে।

বললাম ভাই আমার ব্যাগ আছে বড় আর হাজার হাজার যাত্রীর সমমানের আমি; ভিআইপি হয়ে পার হওয়ার দরকার নাই আমার।

ধিক এ ধরনের ভিআইপিদের সবসময়ই প্রকাশ্যে না হলেও মনে মনে যদিও মনে মনে তাদের কিছু এসে যায় না
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×