যাদের বানান ভুল নিয়ে অতিরিক্ত ব্যাটারির পানি রোগ আছে তারা দুরে থাকুন।
পুরুষ সমাজ সর্বদা মেয়েদের দোষ গুলোই দেখে; তাদের গুন গুলো কখনও চোখে পড়ে না। তাদের গুনের জন্যই কিন্তু আমরা জাতি হিসেবে অনেক এগিয়ে যাচ্ছি এবং চায়না স্মার্ট ফোনের মত স্মার্টও হচ্ছি। ১৬মেগা পিক্সেলের ছবি তুলে ল্যাবে গিয়ে চেহারা চেনা দায় আরকি।
গুনের কিছু উদাহরণ মাত্র#
# আপনার ছেলে তো স্কুলে আরেক ছেলেকে মেরে এসেছে। --- সঙ্গে সঙ্গে কি বলেন এসব আমার ছেলে মারতে যাবে কেন? ওর মত ছেলেই হয় না। ঐ ছেলের যন্ত্রনায় তো ঠিক মত স্কুলেই টিকতে পারে না। পাজি বদমাশ ছেলেগুলো আমার ছেলেটার সাথে শুধু ঝগড়া বাধায়।
# আসসালামু আলাইকুম আপা; আপা তো আলহাদে গদগতহয়ে ওয়ালাইকুম আর সালাম। আপা আপনাে ছেলে তো দেখলাম চায়ের দোকানে বসে সিগেরেট খাচ্ছে। - সঙ্গে সঙ্গে ১৮০ডিগ্রী ডিগবাজী। অসম্ভব ব্যপার ভাই; আমার ছেলে এসব করতেই পারে না। ও এরকম ছেলেই না। ছেলে আমার রান্না ঘরের ধোয়ায় দম বন্ধ হয়ে যায় সে ছেলে সিগেরে খাবে অসম্ভব ব্যপার। এসব কথা বলতে আসলে কখনও আর কথা বলার দরকার নাই আমাদের সাথে।
ছেলে ঘরে আসলে- কিরে তোর গা থেকে সিগেরেটের গন্ধ মনে হয়। না মা' চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম ওখান থেকে হতে পারে। - মা একগাল হাসি দিয়ে- আর বলিস না এলাকার লোকজনের খেয়ে-দেয়ে কোন কাজ নেই শুধু মানুষের পিছনে লেগে থাকা। তুই নাকি সিগেরেট খাস এসব বলে; বেয়াদব লোকগুলি শুধু অন্যের নিয়ে সমালোচনা।
# ভাবি আপনার ছেলে তো স্কুল ফাকি দিয়ে বান্ধবীর হাত ধরে ঘুরতে দেখলাম। এ সময় তো ওর স্কুলে থাকার কথা না। --- আরে ভাই আপনাদের কি কোন কাজ নেই আমার ছেলে তো স্কুলেই। স্কুল থেকে আসার সময় হয়তো এক সঙ্গে ফিরছিল। ভাবি এই দেখেন ছবি। আরে দেখি দেখি। আরে বজ্জাত মেয়েটা আমার ছেলের মাথা খাচ্ছে; মেয়ের বাবা মা মেয়েকে লেলিয়ে দিয়েছে আমার ছেলের পেছনে। কোন কেয়ার নাই। এই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে নেই; তারপর তাদের কি হাল করি দেখেন।
ছেলে ঘরে ফিরলে- বাবা ঐ বজ্জাত মেয়েটা তোর মাথাটা খাচ্ছে আর তুইও তার পিছে পিছে ঘুরছিস। ঐ মেয়ের জাত বংশ চৌদ্দগুষ্ঠি খারাপ এবার আমার ছেলেটাকেও খারাপ বানাতে চলেছে।
মেয়ের মা হলে ঘটনা একটু উল্টো--- আরে আপনাদের কি কোন কাজ কাম নেই অন্যের নিয়ে আলোচনা সমালোচনা কেন আপনাদের। এখন মর্ডান যুগ ছেলেমেয়ে একটু ঘুরলেই কি খারাপ; আপনার পজিটিভলি দেখতে পারেন না।
# আপা আপনার ছেলে তো মেয়েদের বিরক্ত করে মানে ইভটিজিং করে-
কি বললেন আপনি? আপনার শাহস তো কম না; আমার ছেলে কেন এসব করতে যাবে? ঐ বদমাশ মেয়ে গুলি কেন ঐ রাস্তা দিয়ে যাবে। তাদের আর যাবার পথ নেই; সারাদিন ছেলেদের মাথা খাবার জন্য মেয়ে গুলি লেগে থাকে। মেয়ের বাবা মা গুলিও মেয়েদের লেলিয়ে দিয়ে রাখে।
# আপনার ছেলে তো দেখলে মনে হয় নেশা করে- দেখেন আপনার সাথে সম্পর্ক রাখার মত রুচি নেই আমার। ছেলে এখন বড় হয়েছে। একটু দেরি করে ঘুম থেকে ওঠে; একটু বাইরে কাটায় তার মানে কি সে নেশা করে!! হঠাৎ রেগে যায় যা এ বয়সী ছেলেদের মধ্যে থাকেই। তেজি ছেলের লক্ষণ এগুলি।
নাহ মদ খেতে দেখলাম তো তাই আরকি। --- আচ্ছা মদ কি নেশা??? দেখেন সব ধরনের সিনেমায় মদ খায়; মদ খাওয়া একটা ফ্যাশান এ যোগ্যতা সবার নেই। আর এগুলি তো সময় করে না; বিভিন্ন পার্টিতে গেলে হয়তো তাও আমার বিশ্বাস হয় না।
# আপা আপনার ছেলের বউ কেমন-- আরে আর বলবেন না; দেখে শুনে একটা ডাইনী বিয়ে করিয়েছি। আমার ছেলেকে বশ করে ফেলেছে। ছেলেটা বউয়ের কথায় ওঠে বসে।
আর আপনার মেয়ের জামাই-- মাশাল্লাহ আমার মেয়েটা যা বলে তাই শোনে।
আর আপনার শ্বাশুরী-- সে তো আরেক বজ্জাত বেটি। সারাটা জীবন আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ছাড়ল। -----------।
এগুলি সামান্য উদাহরণ মাত্র। এরকম এক নায়েকতন্ত্রের হাজারও গুন আছে তাদের। সো তাদের হাতে যখন আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের শাসন ব্যবস্থা তখন আমরা অবশ্যই সুখে থাকবো কেন থাকব না!!!!!!! আর তাদের কিন্তু দোষ নেই পুরুষ জাতি যেখানে যোগ্যতা শূণ্য সেখানে তারা তো চালাচ্ছে সমাজটাকে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



