মাঝে মধ্যেই পত্রিকায় বাল্য বিয়ে নিয়ে বেশ খবর দেখা যায়। এই দুদিন আগেও দেখা গেল বাল্য বিয়ে বন্ধ করতে গিয়ে বিয়ে বাড়ির খাবার সহ ফেলে দিয়েছেন। আমার মাথার উপর দিয়ে গেল কেন তারা খাবার ফেলল। খাবারে কি দোষ করল।
অধিকাংশ বাল্য বিয়ে হয় এলাকার সুন্দরী মেয়েদের আর সেটা হয় বখাটের উৎপাতে, প্রশাসনের বখাটে উৎপাত বন্ধের ক্ষমতা যাকে আবার কেও কেও হেডাম বলে সেটি কতটুকু তা আমরা কম বেশী সবাই জানি। নেতার ছেলে করলে দুষ্টামি করেছে, মেয়েকে সামলে রাখতে পারোনা টাইপের শাসন ব্যাস এটুকুই।
যাক বিষয় সেটা না, বিশাল লম্বা চওড়া কলাম পড়তে পড়তে দিশে হারা বাল্য বিবাহের ক্ষতির দিক জানতে জানতে। কিন্তু দোষ কি শুধু বাল্য বিবাহেই?? আমার দাদীর বিয়ে হয়েছিল ১১বছর বয়সে। মাশাল্লাহ তার ১০টা বাচ্চা, ৫টা মেয়ে ৫টা ছেলে। সহি-সালামতে প্রায় ৭০বছর বেচেছেন। দেখতে শুনতে আলতা স্নু লিপিষ্টিক ছাড়াই যে কোন সুন্দরী থেকেও সুন্দরী। আর ৫টা ছেলেই মাশাল্লাহ এক একটা একটা ব্রান্ডের চেহারার অধিকারী। তার বড় ছেলে অর্থাৎ আমার বাবা আল্লাহ পাকের রহমতে ১৯৪০এ জন্মগ্রহণ করে এখনও হেটে মসজিদে যেতে পারে গ্রামে বাস করেও। তার বড় আরো দুইজন বোন আছেন তারাও জীবিত এবং সবগুলার চেহারাই আল্লাহপারেক রহমতে একে অন্যের থেকে সুন্দর। নানি তারও একই অবস্থা বিয়ে হয় ৯বছর বা তারও কম বয়সে। ছেলে পিলে মাত্র ১১টা। সবাই প্রায় ৬ফিটের কাছাকাছি দুইজন মেয়েও ৫ফিট ৬ইঞ্চি লম্বায়। এভাবে খোজ নিলে প্রায় প্রতিটি পরিবারেই বিয়ে হত ৬-১৩বছর বয়সের মধ্যে। বাচ্চাকাচ্চাও আল্লাহ পারেক রহমতে তারা দান করে গেছেন, কাটা ছেড়ারও দরকার হয় নাই। তার মানে বাল্য বিবাহই যে স্বাস্থ্যঝুকির একমাত্র দায় সেটা বলার কোন যোগ্য ভিত্তি নাই। কেননা হাজার হাজার বছর ধরে বাল্য বিয়ে হয়েই সভ্যতা ১৯৮০-৮৫পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি করেই টিকে ছিল এখনও আছে ভবিষ্যতের থাকবে।
মেয়েরা এখন ঘুম থেকে ওঠেন সকাল ১০টায়। খাটের উপর বসে চা খায় যার না বেড টি। দিনের অধিকাংশ সময় কাটে পরনিন্দ আর পরনিন্দা প্রশিক্ষণে ভারতীয় সিরিয়াল দেখে, নাই হাটা চলা শারিরিক পরিশ্রমের কাজ যা খায় তাতেই জায়গা বুঝে চর্বি জমতে থাকে শরীরে। যা হউক আর সেদিক না বলি।
আবার বলা হয় পরিবেশর সাথে খাপ খাওয়াতে পারে না। আমার মনে হয় পুরোটাই ভিন্ন। অল্পবয়সীরা তাও ঠেলাগুতা খেয়ে খাপা খাওয়াতে পারে কিন্তু পূর্ণ বয়ষ্করা খাপ খাওয়ানোর চেষ্টা করে না। পৃতিবীর সে একাই সব বুঝে। বিবাহিতরা ব্যাপারটা ভালো বুঝবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




