somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চাকমা উপকথার শুরু

২৮ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলের স্থিরতা নেই। মানুষের মতোই।
যদিও স্রোত উত্তুঙ্গ রূপ ধারন করে না -সর্বদাই এক প্রশান্ত চেহারা নিয়ে পাহাড়ী শহরটিকে ঘিরে রাখে।
একটা দ্রুতগামী জলযান নিস্তরঙ্গ প্রকৃতিতে একটানা শব্দ তুলে চলে যায়। ক্রমশ অপসৃয়মান সাদা শরীরে রোদ পড়ে ওটার শরীর চকচক করে। আনন্দে উত্তাল চারজনের কারো মুখই ভালো করে দেখা যায় না তবু দিব্যজ্যোতি বুঝতে পারেন এই সবুজ পাহাড় আর নীল জলের মধ্যে ওরা দু চারদিনের প্রশান্তি খুজতে এসেছে। স্পীডবোটটা তখন অনেকদুরে কিনু্ত চলে যাবার পথে সরু রেখার মতো একটা দাগ, জলের মধ্যে অনেকক্ষন জেগে থাকে। দিব্যজ্যোতি একদৃষ্টে সেই দাগটার দিকে চেয়ে থাকেন। একটা রুপালী মাছের পাখনা পানি ঠেলে ভেসে উঠে আবার জলের নীচে উধাও হয়ে যায়।

তার চোখ মাছেটাকে খুজে বেড়ায় কিন্তু মাছটার কোন চিহ্ন নেই শুধু একরাশ জেলে নৌকা মাছটার অপেক্ষায় মৃদু দুলতে থাকে। সরু চোখে দিব্যজ্যোতি মাছটাকে কল্পনা করে।

নীলচে জলের নিচে শান্ত একটা জগৎ - কেমন শীতল ছায়ায় ঢাকা, সূর্যের শেষ রশ্মিটুকু ধীরে ধীরে জলের রঙে মিশে যায় - জলের রঙ শ্যাওলা সবুজ রঙের ভেতর দিয়ে সে তির তির এগিয়ে যেতে থাকে। সে আরো গভীরে ডুবে যেতে চায় -জলের স্বচ্ছতার ভেতরে সে খোজে সবুজ মাঠ...

সেই রুপোলী শরীরে বারো বছরের কিশোর নাকশা ফুলের খোজে মাঠ পেরিয়ে পাহাড়ের খাজ বেয়ে ওঠার চেষ্টায় কাতর হয়ে ওঠে - জলের তলায় জেগে ওঠে মাথার উপর এক আশ্চর্য্য আকাশ সে আকাশে উড়ে বেড়ায় বার্গি পাখির দল - দুর পাহাড়েরর কোল বেয়ে ওরা উড়ে আসে আরো কতদুর থেকে কে জানে- কিশোর বালক অবাক চোখে চেয়ে থাকে।

ওরও ইচ্ছে হয় বার্গি পাখির মতো আকাশ দিয়ে উড়ে গিয়ে মাথা উচু করে আকাশ আড়াল করা পাহাড়ের ওপাশে গিয়ে দেখে আসে সেখানে কি আছে। বার্গি হতে গিয়ে সে আবার ফিরে পায় সেই রূপালী শরীর - শৈশব ছেড়া কাটাহীন শরীওে সে পাড়ি দেয় ঢেউ এর পরে ঢেউ।

ঢেউ ভেঙে সে উঠে আসে বর্তমানের সন্ধ্যার আধো আলো অন্ধকারে। এক এক জ্বলে উঠছে মাছ ধরা নৌকার বাতি। নীলচে হলুদ আলোয় চকচকে মুখগুলো ভেসে ওঠে দিব্যজ্যোতির চোখে। তখনও তার শরীর থেকে স্মৃতি কাতরতার জল ঝরে। তার জীবন নিংড়ানো ফোটা ফোটা সেই জল চুষে নিতে আসে রুপকথার হাঙর, দিব্যজ্যোতি ঢোক গিলে সমস্ত কষ্টটুকু হজম করে নিতে চায়, তার এই বৃদ্ধ শরীরে সময়ের হাঙরকে আটকানোর শক্তি অবশিষ্ট নেই। কেবল অক্ষম প্রতিহিংসায় হাঙরের দিকে জ্বলন্ত ঘৃণার দৃষ্টি ছুড়ে দিতে গিয়ে দেখে হাঙরের মুখ পাল্টে গিয়ে রজব আলী, কোরবান, নুর আলী, আক্কাস শেখ, নিবারন পোদ্দার, রুস্তম আরো কত চকচকে হাভাতে মুখে রূপ নেয়। সে যেন তাদের রুপোলী মাছ ধরা জালে জড়িয়ে পড়তে থাকে।
বুড়োটা পালাতে চায়, এতক্ষনে সে চুপচাপ বসে থাকা শৌনকের দিকে তাকিয়ে একটা কথা বলতে গিয়েই হাপসে ওঠে বুড়ো : তোর মাছ ধরতে ইচ্ছে করে?
কথাটা বলেই বুঝতে পারে এ কথাটা একটা ফালতু কথা হয়েছে। জন্মান্তর ধরে দৌড়ে বেড়ানো পূর্বপুরুষদের স্মৃতি পান করে বেড়ে ওঠা মাছগুলোতে তাদের কোন অধিকার নেই।

শৌনকের বুড়োর কথা কিংবা ভাবনা কোনটাই কানে ঢোকে না। তার দৃষ্টি একটা ছোট্ট ডিঙি নৌকায় একটা প্লাস্টিকের ঘুড়ি আকাশে উড়ানোর আয়োজনে ব্যাস্ত দুই বালকের উপর - এমন করে জলের উপর ঘুড়ি ওড়াতে আগে আর কাউকে কখনো দেখেনি।

আকাশে ততক্ষনে সূর্যটা ডুবতে বসেছে।


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×