somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এই শহরে প্রকৃতির প্রতিচ্ছবি-04 : উড়ে যাওয়া নিশুতি মানুষের শহর

০৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুরনো ঢাকার একটা বড় অংশ একটা বিবর্ণ হলুদ প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীরের ভেতরে কত হাহাকার আর অশ্যুজল জমে আছে সে হিসেব কে রাখে? দেয়ালে বেশকিছু শ্লোগান চোখে পড়ে। কারাগারে বন্দী মানুষের স্বজনেরা তাদের মুক্তির দাবী জানিয়ে শ্লোগানগুলো লিখে রেখেছে। শেষ বিকেলের আলোতে সবকিছু সোনালী দেখায়। শীতের আবছা কুয়াশা সেই রঙে মিশে থাকে। হটাৎ কারাগারের উপর দিয়ে একঝাক পাখি উড়ে যায়। তারপর আর একঝাক। আরো এক দুই তিন ... ওরা দক্ষিনের আকাশে হারিয়ে যায়। দক্ষিনে আরো প্রসারমান শহর -বিপনী, যান, কংক্রীটের খুপরীতে ঊর্দ্ধশ্বাস কোলাহল। নদীর দিক থেকে এই শহরের ভেতরে ওরা কোথায় হারিয়ে যায়?

মানুষ বোঝাই বাস, ত্রিপোল ঢাকা ধূসর ট্রাক, ঝকঝকে গাড়ি, বিশাল লরী সবকিছু থমকে আছে। মানুষ উকি ঝুকি দিয়ে বোঝার চেষ্টা করছে কতদুর এই জ্যাম। জানালার কাচ দিয়ে এক ফালি আকাশ দেখা যায়। সেই এক টুকরো আকাশে সন্ধ্যার ছায়া। আশেপাশের দৃশ্য অনেকক্ষন ধরে স্থির। মাথার উপরে মহাখালীর ফ্লাই ওভারও সবকিছু জটলা পাকিয়ে বসে আছে। বিরক্ত হয়ে বাসের ভিড় ঠেলে নেমে দাড়াই। শূন্যে চোখ ফেরাতেই দেখি এক ঝাক পাখি দক্ষিনে যাচ্ছে। এরপর আর একঝাক। তারপর আর একঝাক। শেষ বিকেলের রোদ পড়ে তাদের কেমন উজ্জ্বল লাগে। এই শীতে ওরা প্রতিবার আসে। এই যান্ত্রিক শহরের পেটের ভেতরে ওরা কোথায় লুকিয়ে থাকে ?

পুরোনো ঢাকার উত্তরে আর মহাখালির দক্ষিনে কোথাও তাদের বাস। মাথায় চকিতে ভেসে আসে রমনা পার্কের ছবি। বাস থেকে পার্কটিকে বিবর্ণই লাগে। ক্লান্ত মানুষের মতোই। তবু আমি পাখির খোজে একদিন রমনা পার্কে হেটে যাই ু সন্ধ্যা ঘনিয়ে আসতে মানুষের ইতস্তত ভিড় পাতলা হয়ে আসতেই ধীওে ধীওে আসতে শুরু করে পাখির দল। একটা বিরাট বট (অথবা পাকুড়) গাছে একটা অদ্ভুত দৃশ্য দেখে থমকে যাই। শ'য়ে শ'য়ে বাদুর। পুরো গাছটিকে কলোনী বানিয়ে ফেলেছে। আমি কাছে গিয়ে বাদুরগুলিকে দেখি। অনেকক্ষন। আমি চমকে যাই। অবিকল মানুষের মতো মনে হয় ওদেরকে। সন্ধ্যা নামছে তখন।
আমার ভয় লাগে, আমি দ্রুত সরে যাই। নানাবাড়িতে আশেপাশে অনেক বাদুড়ের আবাস ছিল। কিন্তু কোনদিন ওদেও কখনো খেয়াল করে দেখা হয় নি। এই ইট কংক্রিটের শহরে আমি প্রথম চিনলাম বাদুরের মুখ। শহরের রাস্তায় আলো জ্বলে উঠেছে। লাল নীল হলুদ আলোর ভেতর দিয়ে হেটে যেতে যেতেও আমার আশ্চযর্্য ঘোর কাটে না। বার বার মনে পড়ছিল বাদুড়ের মুখে নবজাত মানুষের মুখ। আমি আরো দ্রুত হাটতে থাকি। আর.......
এই শহরের ভেতর আরেক শহর দেখি।
উড়ে যাওয়া নিশুতি মানুষের শহর-
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১:৪৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×