somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল রাতে বসে বসে এ ও সে ও'র কথা

১৫ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দুজনকেই বলেছি - ভালবাস?
দুজনেই বলেছে - বাসি।
আমিও দুজনকেই বলেছি ভালবাসি।
কিন্তু আসলে বাসি না।
আমি একটা বিভ্রমের মধ্যে থাকি।
একটা সময় ছিল খালি মেয়েদের ফোন নম্বর জোগাড় করতাম। করে জনে জনে জিজ্ঞাসা করতাম ভালোবাস? আমার খুব দেখতে ইচ্ছে হতো সত্যি কেউ আমাকে ভালোবাসে।
একটা ঘোরের মত। কেউ সারা দিত কেউ দিত না।
একদিন একটা প্রজাপতির মত মেয়ের সাথে পরিচয় হলো।ও আমার মধ্যে একটা অস্থিরতা তৈরী করে। আস্থিরতাটা ভাল লাগে। আমি এইজন্য ওর কাছে ছুটে যাই।কিন্তু ফোনে আমার সাথে মাঝে মাঝে এমন করে।
সারাদিন একসাথে ঘুরলাম - রাতে ফোন করে খুব খারাপ ব্যবহার করলো - বললো আমি মিসকল না দিলে আর ফোন করো না।আবার একদিন ফোন করে বললো কালকে তুমি সারাদিন আমাকে দেবে। আমি ওর সাথে সারাদিন খুব ভালো সময় কাটালাম।
জানেন ওর সাথে যখন প্রথম দেখা করতে যাই আমি খুব অবাক হয়েছিলাম। এত সুন্দর।
আমার খুব প্রেম করতে ইচ্ছা হয়।
কিন্তু জানেন ও না একটা প্রেম করে। বিদেশে থাকে। আমি ওকে ওর কথা জিজ্ঞাসা করি।ও বলে ও খুব ভালো ... এতটা জোর দিয়ে বলে বুঝতে পারি ও ভাল নেই। আমি কিছু ফাকা জায়গায় ঘুরে বেড়াই।
আর একটা মেয়ে ওর পাশে খালি বসে থাকতে ইচ্ছা করে। কেমন একটা জল জল ব্যাপার আছে।ওর সাথে সম্পর্কটা সন্ধ্যার মতো। আমরা ঠিক করেছি আমাদের জন্য সামান্য একটু সময় রেখে দেব। এটাওতো প্রেম -তাই না।ও যখন আসে কেমন একটা আলো ছড়িয়ে যায়।
কিছু মেয়েকে আমার বুদ্্বুদের মতো মনে হয়। মনে হয় কেমন উড়ে বেড়াচ্ছে। ধরতে গেলেই মিলিয়ে যাবে। কিন্তু আমার তাও ভালো লাগে।
একদিন আমি তাকে বললাম তুমি এখানে চুপচাপ বসে থাকে।
ও বললো - ওকে এখন দৌড়াতে হবে।
আমি বললাম পৃথিবী তোমার হয়ে দৌড়াচ্ছে তোমার না দৌড়ালেও চলবে।
কিন্তু মেয়েটা আমার কথা না শুনে কেবলই কেবলই দৌড়ায়।


কাল রাতে বসে বসে ও এ সে ও কখন যে কার কথা বলে....




সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×