somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর নির্দেশে ও সরাসরি তত্ত্বাবধানে যেভাবে চলছে সাগর রুনি হত্যার তদন্ত - এ্যাক্সক্লুসিভ।

০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি যে ভবনে থাকতেন সে ভবনের গেটের সামনেই নূরু লন্ড্রি। এ লন্ড্রির মালিক আলাউদ্দিন।খুনের পর পরই তাকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।পরে তাকে ছেড়ে দেয়া হলেও এখন তিনি ভর্তি আছেন হাসপাতালে।জবনী কখন সুস্থ স্বাভাবিক ভাবে চলতে পারবে কিনা তা যন্ত্রণা কাতর আলাউদ্দিনকে দেখে মনে হয়না।

সাংবাদিক দম্পতি খুনের তদন্তে এমন অনেকের জীবনেই নেমে এসেছে অভিশাপ।অন্তত ২০ জন শিকার হয়েছেন এমন নির্যাতনের।খুনের ক্লু উদ্ধার ও দায় স্বীকার করাতে এদের ধরে এনে চালানো হয়েছে অমানুষিক নির্যাতন।অনেককে গ্রেপ্তার না দেখিয়ে আটক রাখা হয়েছে দিনের পর দিন। জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসা মানুষগুলোর মধ্যে আরও রয়েছেন রশিদ লজের নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল, হুমায়ুন কবির, সিকিউরিটি ম্যানেজার আবু তাহের, মুন্সীগঞ্জের ইলেক্ট্রিক মিস্ত্রি আল আমিন, মুরাদ হোসেন, কামরাঙ্গীরচরের গাড়িচালক হানিফ হাওলাদার, তার স্ত্রী রুমা বেগম, ধানমন্ডির গাড়িচালক বশির উদ্দিন, গাজীপুরের ইলেক্ট্রিক মিস্ত্রি মিলন, শামীম, সোনারগাঁয়ের মারুফদী গ্রামের আবদুল হালিম ও নুরুল ইসলাম, কলাবাগানের ব্যবসায়ী তানভীর ও উত্তরার ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক তৌসিফ।

এদের মধ্যে পলাশ রুদ্র পালসহ বাসার ৩ নিরাপত্তারক্ষীকে লাশ উদ্ধারের দিন আটক করা হয়।জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর চালানো হয় নির্যাতন।এরপরও হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় আটকের দু’দিন পর তাদের ছেড়ে দেয়া হয়।মঙ্গলবার রশিদ লজের এক নিরাপত্তারক্ষী জানান, এক দফা ছাড়া পাওয়ার পর পলাশকে আবারও ধরে নিয়ে যাওয়া হয়েছে। কারা নিয়েছে এ প্রশ্নে তিনি বলেন, সেটা সঠিকভাবে জানি না।

ঘটনার পর আলাউদ্দিন ধরে নিয়ে যায় ডিবি। চালানো হয় নির্যাতন। গুরুতর অসুস্থ হলে তাকে ছেড়ে দেয়া হয়।স্বজনদের সহায়তায় তিনি ঢাকা ছেড়েছেন।আলাউদ্দিনের পরিবারের এক সদস্য জানিয়েছেন, তাকে যেভাবে মারা হয়েছে তাতে তিনি আর কোনদিন স্বাভাবিক হতে পারবেন কিনা সন্দেহ। তিনি জানান, ঢাকায় চিকিৎসা দেয়ার পর পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাকে এলাকার একটি হাসপাতালে রাখা হয়েছে।

ঘটনার ১৬ দিন পর মঙ্গলবার সরজমিন ঘটনাস্থল পশ্চিম রাজাবাজারের রশিদ লজে গেলে দেখা যায় ভবনের ভেতরে পুলিশ পাহারা।একজন এসআই’র নেতৃত্বে সেখানে ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ভেতরে যেতে চাইলে দায়িত্বপালনরত এসআই মাহমুদ বলেন, তদন্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে যেতে দেয়া যাবে না।

রেজিস্ট্রার বুকে ঘটনার দু’দিন আগে থেকে দু’দিন পর পর্যন্ত কাদের নাম এন্ট্রি আছে তা দেখতে চাইলে কর্তব্যরত নিরাপত্তারক্ষী বলেন, পুরনো খাতা এখানে নেই।গত ১৮ই ফেব্রুয়ারি থেকে নতুন খাতায় নাম এন্ট্রি করা হচ্ছে। ফ্ল্যাটে বসবাসকারী সব সদস্যকেও এ নিয়ম মানতে হচ্ছে।

৮ দিন ধরে ডিবি কার্যালয়ে আটক রয়েছে ধানমন্ডির এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক হানিফ হাওলাদার।গত বুধবার তাকে ধানমন্ডির ২ নং রোড থেকে আটক করা হয়।মঙ্গলবার ডিবি’র একটি সূত্র জানিয়েছে, হানিফের গাড়িতেই খুনিরা সাগর-রুনির ফ্ল্যাটে গিয়েছিল।মিশন শেষ করে তারা আবার হানিফের গাড়িতে করেই পালিয়ে যায়।এ বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।হানিফ এ অভিযোগ স্বীকার করেছে কিনা জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এর বেশি কিছু বলা ঠিক হবে না।’ ৬ দিন ডিবি কার্যালয়ে ঘোরার পর গত রোববার হানিফের স্ত্রী রুমা বেগমকে ধরে নিয়ে আটকে রাখা হয়।একদিন আটকে রাখার পর মঙ্গলবার তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে রুমার দেবর বেলাল হাওলাদার।তবে ছাড়া পাওয়ার পর রুমা কোথায় আছে তা জানা যায়নি।বেলাল বলেন, ভাবীকে অনেক মারধর করা হয়েছে।তিনি এখন অসুস্থ।কিন্তু আমার ভাইকে ছাড়েনি ডিবি।রুমার মোবাইল ফোনটি ডিবি’র লোকেরা নিয়ে গেছে বলে জানান বেলাল।

আরও আসছে ... নরসিংদীর মেয়র লুকমান হত্যাকান্ড ও সাগর রুনি হত্যাকান্ড দুটির তদন্ত কাজই প্রধানমন্ত্রী নিজে দেখাশুনা করছেন ও ধীরে চলো নীতি অবলম্বন করেছেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×