যে হৃদয় এতোদিন ভালোবাসার রঙে
রঞ্জিত ছিল, তা আজ হঠাৎ ফ্যাকাসে হয়ে গেল,
যে চিত্তে খেলা করতো এতো এতো আলোর
স্ফুলিঙ্গ,তা নিমিষেই স্তব্ধ হয়ে গেল,
যেন হুট করে বয়ে আসা কোনও ঈষৎ ঝড়ে,
নিভে গেল মোমের আগুন;
আমি শুনছি ভাঙ্গনের শব্দ- খুব কাছ থেকেই,
দেখেছি ম্রিয়মাণ হতে হৃদয়ের অসুখে;
দুটো মানুষ পরস্পরকে ভালোবেসেছিল,
সৃষ্টির আদিলগ্ন থেকেই নৈসর্গিক প্রেমে তাঁদের
অবাধ আনাগোনায় প্রজ্জ্বলিত হতো বসন্ত।
নীল খামে নাব্যতা রেখে নিস্তরঙ্গ নদী,
ছলাৎছলাৎ শব্দে ঢেউয়ের ঝাঁপি খুলে দিতো,
তবুও মিলনকালে ভেঙে গেল প্রজাপতির সংসার।
জলভরা মায়াবী চোখ দুটোতে তিমিরাবৃত আর্তনাদ,
টোলপড়া হাসিতে তাঁবু গেড়েছে জ্যৈষ্ঠের খরতাপ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


