অমিয় ধাক্কা খেয়ে খেয়ে জীবনের ছাব্বিশতম বসন্তে পা রেখেছে।সুনয়না ওকে ধোঁকা দিয়েছে ক্লাস টেনে।দিনের পর দিন অমিয় গুনে গুনে ১০০ টা করে কল দিতো ওকে।মেসেজ দিয়ে শুধু জানতে চেয়েছে তার অপরাধ।বছর কেটে গেলেও সুনয়না উত্তর দেয়নি।তারপর সুনয়না আবার অমিয়র কাছে আসতে চেয়েছিলো।হুট করে একদিন অপরিচিত নাম্বার থেকে কল দিয়েছিলো অমিয়কে,অমিয় হ্যালো শুনে চিনতে পেরে ও না চেনার ভান করেছিলো।অপরিচিত পরিচয়েই অমিয় কথা বলছিলো চেনার পরেও,কারণ প্রতিশোধ নেওয়া তখনো বাকি।কিছুদিন পর সুনয়নার জন্মদিন আসলো,অমিয় প্রতিশোধ এর সেরা সময়টুকু পেলো।ছোট্ট একটা মেসেজে লিখেছিলো " তোমার হ্যালো শুনেই চিনতে পেরেছিলাম।মানুষ চিনতে আমি ভুল করলে ও অমানুষ চিনতে কেবল এক সেকেন্ড লাগে।অমানুষ তুমি ভালো থেকো,শুভ জন্মদিন"।কিছুদিন গেলো আরো, তখন অমিয় ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ,হুট করে সুনয়নার সাথে দেখা।সুনয়না অমিয়কে দেখে চিৎকার করে বলেছিলো "অমি আমি তোমাকে ভালোবাসি"।একবার দুবার নয় জিইসি থেকে খুলশি মার্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে।রাস্তার মানুষজন অবাক হয়ে গেছিলো কিন্তু অমিয়'র পাথর মনে কোনো অনুভূতি আর সেদিন আসেনি।অমিয় পাথর, মাটি শুকিয়ে হিসাব নিকাশ ভুল প্রমাণ করে হওয়া পাথর।অমিয় শুধু বলেছিলো "আমি তোমাকে ঘৃণা করি"।অমিয় এখন রেললাইনে সিগারেট খায়,আর শুধু বলে আমি ভালোবেসে ও খারাপ ছিলাম,ঘৃণা করে ও ভালো নেই।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।