somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চৌধুরী সাকিব আরিফ
কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ।অসুন্দরের বিরুদ্ধাচরণ হোক কবিতায়,কথায়,লিখায়।সুন্দরের জয়গান হোক কথামালায়,শব্দমালায়।

দেশ মাতার কাছে চিঠি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা,
লোকে বলে ছেচল্লিশ বছর হলো তোমার দাসত্ব মুক্তির।
আরো বলে ছেচল্লিশতম মুক্ত বসন্ত বাংলায় এসেছে।
পুরুষের পড়নে পাঞ্জাবী,নারীর পড়নে বাসন্তী দেখে আমি
ও বুঝতে পেরেছি বাংলা দিনপঞ্জিকায় ফাগুন এসেছে।
টেলিভিশন কিম্বা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বসন্তবরণের
উৎসব, বাসন্তী আনন্দে নাচছে সব।
দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক আর স্নাতকোত্তর দুটোই শেষ করে তিনবার বিসিএস এর ভাইভা বোর্ড থেকে ফিরে এসে আমি এখন কোনো বসন্ত অনুভব করতে পারিনা।
প্রথমবার ওরা পনর লাখ চেয়েছিলো,শেষে এসে তা ঠেকলো দশে।অত টাকা দেওয়া কিম্বা তা মেনে নেওয়ার
সামর্থ আমার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাবার নেই।
বাবা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতক করছিলেন।যুদ্ধের ডাক এলে ভারতীয় প্রশিক্ষণ শিবির ঘুরে রণক্ষেত্রের এক দুর্দমনীয় মুক্তিযোদ্ধা।
মাইনে বাবার হাত উড়ে যায়,স্বাধীনতার পরে আর কলম ধরতে পারেন নি।
মুক্তিযোদ্ধা সনদ নেননি,বলেছিলেন কোনো নিজস্ব স্বীকৃতির জন্য নয়,গিয়েছিলাম"বাংলাদেশের" জন্যে।
দেশ পেয়েছি আর কোনো স্বীকৃতি চাইনা।
বসন্ত কিম্বা ভালোবাসা দিবস উপলক্ষে পাড়ার
মোড়ের অস্থায়ী ফুলের দোকানে সত্তরোর্ধ্ব মুক্তিযোদ্ধার দৈনিক আড়াইশো টাকা বেতনে চাকরি কিম্বা মুক্তদেশে মুক্তিযোদ্ধা বৃদ্ধের রিকশায় প্যাডেল ঘোরানো দেখে
বাবা প্রচন্ড কেঁদেছিলেন।
আমার বাবা এখন প্রায়ই কাঁদেন আমার চাকরি হয়নি বলে নয় কিন্তু,দেশটা ভালো নেই বলে।
কোনো কোনো মুক্তিযোদ্ধার খাবার চাল জোটেনা অথচ অগণিত  সনদযোদ্ধাদের উত্তরপুরুষদের যুদ্ধকোটার সুবিধা প্রাপ্তিতে।
কখনো তাচ্ছিল্যে কিম্বা ক্ষোভে অথবা বেদনায় নির্বাক হয়ে যান তিনি।
এলাকায় রাজনীতিতে প্রভাবশালী এক নেতা আমার বোনকে তুলে নেওয়ার হুমকি দিয়েছিলো,বাবা প্রতিবাদ করতে গিয়ে গলা ধাক্কা খেয়েছেন।
তবু শেষ পর্যন্ত বলেছিলেন দেশ মানে তুমি তার রক্তের সাথে বেঈমানি করবেনা।
অথচ এই পহেলা ফাগুনে পাটক্ষেতে আমার বোনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গ্যাছে।
বাসন্তী উৎসব আমাদের এখানে নেই,
এখানে বসন্ত আসেনি।
আট বছর প্রেম করার পর নীলার বাবার চোখে অযোগ্য হবার কারণে গতকাল দোসরা ফাগুনে বা বসন্তের দ্বিতীয় সন্ধ্যায় নিয়ম ভেঙে বাসন্তী শাড়িতে নীলার যাবার কথা ছিলো শ্বশুরবাড়ি।
কিন্তু ঠিক দোসরা ফাগুনেই যে সুন্দরী মেয়েটি  বিয়ের আসরে না বসে সিলিঙে ঝুলে গ্যালো?বাসন্তী শাড়িতেই?সেই নীলা।
বাসন্তী আত্মহনন।
আমি কিচ্ছুটি করতে পারিনি।
এখানে মা আমাদের পঞ্জিকায় ফাগুন এসেছে ঠিক,
কিন্তু বসন্ত আসেনি।
এ হৃদয়ে কোনো বসন্ত নেই,তাই উৎসব বেমানান।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×